এক্সপ্লোর
জমি দখলে বাধা, দুই প্রৌঢ়কে মারধর, অভিযুক্ত তৃণমূল

বাসন্তী: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর গরানবোস এলাকায় জমি দখলে বাধা দেওয়ায় দুই প্রৌঢ়কে বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগের তির তারাপদ গায়েন নামে এক তৃণমূলকর্মীর দিকে। বেশ কিছুদিন ধরেই রোহিত মণ্ডল ও অশোক গায়েন নামে দুই প্রৌঢ়ের জমি জোর করে দখল করার চেষ্টা করছিল স্থানীয় তৃণমূলকর্মী তারাপদ গায়েন। গতকাল রাতে তারাপদ জমির দখল নিতে গেলে বাধা দেন দুই প্রৌঢ়। এরপরই তাঁদেরকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। দুই প্রৌঢ় বাসন্তী থানায় অভিযোগ জানানো হয়েছে বলে দাবি করলেও, থানার তরফে তা অস্বীকার করা হয়েছে। ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে তৃণমূলও।
Before You Go
Suvendu Adhikari News: 'নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে', তারাতলা বিপর্যয়ের পর বললেন মুখ্যমন্ত্রী

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















