এক্সপ্লোর

পুত্রশোকের মাঝে কাউন্সিলরের হুমকি, পুলিশের দ্বারস্থ প্রবীণ দম্পতি

একমাত্র ছেলে অকালে চলে গেছে! আর পুত্রশোকের মধ্যেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর হুমকির মুখে প্রবীণ দম্পতি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ছেলের আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে বউমা। ওই মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপারকে চিঠি দিয়ে এই মর্মে অভিযোগ জানিয়েছেন মধ্যমগ্রামের এক প্রবীণ দম্পতি। হুমকির অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলরের স্বামী।

 

একমাত্র ছেলে অকালে চলে গেছে! আর পুত্রশোকের মধ্যেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের স্বামীর হুমকির মুখে প্রবীণ দম্পতি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে এই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

 

মধ্যমগ্রাম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সমীর চট্টরাজ ও তাঁর স্ত্রী রিনা চট্টরাজ। গত ৩১ জানুয়ারি তাঁদের বাড়ি থেকে একমাত্র সন্তান জর্জ চট্টরাজের মৃতদেহ উদ্ধার হয়। ১ ফেব্রুয়ারি মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে চট্টরাজ পরিবার।

 

FIR-এ ছেলের অস্বাভাবিক মৃত্যুর জন্য পুত্রবধূ রমা মুখোপাধ্যায় চট্টরাজের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনেন প্রবীণ দম্পতি। অভিযোগের প্রেক্ষিতে পুত্রবধূকে গ্রেফতার করে পুলিশ।

 

চট্টরাজ দম্পতির অভিযোগ, তার পর থেকেই স্থানীয় তৃণমূল কাউ‍ন্সিলরের স্বামী তাঁদের শাসাতে শুরু করেন। মৃতের পরিবারের আইনজীবী অরিজিৎ রায় জানান, পরিবার অত্যন্ত আতঙ্কে রয়েছে এখন ৷ জর্জের বাবা সমীর চট্টরাজ জানান, ‘‘কাউন্সিলরের স্বামী হুমকি দিচ্ছে...ছেলের বৌ প্রভাব খাটিয়ে বেরোনোর চেষ্টা করছে ৷’’

 

হুমকির অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী তাপস দাস ৷ তিনি বলেন, ‘‘বাজে কথা। আত্মহত্যা করেছে। আমরা কোনও হুমকি দিইনি ৷’’ বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের মন্তব্য ‘‘পুলিশ শাসকদলের পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করে ৷’’

 

FIR-এ বৌমার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করলেও, পুলিশ সুপারকে দেওয়া চিঠিতে সরাসরি খুনের অভিযোগ করেছেন চট্টরাজ দম্পতি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
রাজ্যের প্লাবিত এলাকা পরিদর্শনের পর আর্থিক সাহায্য ঘোষণা, ধান চাষীদের জন্য বড় বার্তা মুখ্যমন্ত্রীর, রইল রেশন-শস্যবীমা-সহ একাধিক জরুরি বার্তা
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের

ভিডিও

Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব
Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget