এক্সপ্লোর

বিশ্বভারতীতে প্রথম মহিলা উপাচার্য, অস্থায়ীভাবে দায়িত্বে সবুজকলি সেন

বোলপুর: রবীন্দ্র স্মৃতি-বিজড়িত বিশ্বভারতীতে যেন নতুন ছোট গল্প। জটিলতার ‘শেষ হইয়াই হইল না শেষ’...! ৬ দিন অভিভাবকহীন হয়ে থাকার পর শনিবার শেষমেশ উপাচার্য পেল বিশ্বভারতী। এই প্রথম এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন কোনও মহিলা। কিন্তু তাও অস্থায়ীভাবে! বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শুক্রবার রাতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে চিঠি আসে। যেখানে বলা হয়, সিনিয়র কোনও অধ্যাপক, যিনি কোনও ভবনের ডিরেক্টর, তাঁকে অস্থায়ী উপাচার্য করা হোক। সেই মতো অধ্যাপক সবুজকলি সেনকে দায়িত্বভার নিতে বলেন রেজিস্ট্রার অমিত হাজরা। শনিবার সকালে কাজে যোগ দিতে এসে সবুজকলি দেখেন, পদত্যাগ করেছেন রেজিস্ট্রারই। ফের দেখা দেয় জটিলতা। অস্থায়ী রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক সৌগত চট্টোপাধ্যায়কে। তারপর অস্থায়ী উপাচার্য হন সবুজকলি। ২ বছর আগে বরখাস্ত হন স্থায়ী উপাচার্য সুশান্ত দত্ত গুপ্ত। তখন থেকে ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন স্বপন দত্ত। গত ২৭ জানুয়ারি অস্থায়ী উপাচার্যের কার্যকাল শেষ হয়। তারপর থেকে ৬ দিন বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য ছিল না। শনিবার বিশ্ববিদ্যালয় পেল প্রথম মহিলা উপাচার্য। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, দ্রুত স্থায়ী উপাচার্যর নাম জানানো হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
'আপনারা শুনলে খুশি হবেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News : এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
এবার কি আর শরিক নয়, সরাসরি বিজেপিতেই মিশে যাচ্ছে NCPI ?
BJP News : এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
এবার কি তৃণমূলের বিদায়ী চেয়ারম্যান-কাউন্সিলরদের জন্যও দরজা খুলবে পদ্মশিবির ?
Natungram wooden dolls GI Tag: ৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প
৩০০ বছরের ইতিহাস, GI স্বীকৃতি পেল পূর্বস্থলীর নতুনগ্রামের বিখ্যাত কাঠপুতুল শিল্প

ভিডিও

Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:
Arambagh News: এলাকায় অশান্তি, মারধরের অভিযোগে আরামবাগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান
UCC Notification: UCC বিল নিয়ে কমিটিগঠনের জন্য জারি বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget