এক্সপ্লোর

WB CPM Meet: বয়স্কদের বিদায় নিতে হবে পার্টি থেকে, প্রস্তাব সিপিএমের রাজ্য কমিটিতে

গতকালের বৈঠকে সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের সঙ্গে ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিধানসভা নির্বাচনে দলের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

কলকাতা: বয়স্কদের বিদায় নিতে হবে পার্টি থেকে। বৃহস্পতিবার আলিমুদ্দিনে সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে উঠে এল এমনই প্রস্তাব। কেন্দ্রীয় কমিটিতে ৭৫ ঊর্ধ্ব, রাজ্য কমিটিতে ৭২ ও জেলা কমিটিতে ৭০ পার হলেই  অবসর নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ। গতকালের বৈঠকে সূর্যকান্ত মিশ্র, বিমান বসুদের সঙ্গে ছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিধানসভা নির্বাচনে দলের ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।

উল্লেখ্য, ২০১১-তে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর থেকে পর থেকে সিপিএমের ভোট ব্যাঙ্কে ধস নেমেছিল। একের পর এক নির্বাচনে সিপিএম তথা বামফ্রন্ট পর্যুদস্ত হতে থাকে। ২০১৯-র লোকসভা নির্বাচনে রাজ্য থেকে একটি আসনও পায়নি সিপিএম। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোট বেঁধে লড়াই করেও একটি আসনও পায়নি সিপিএম। সবমিলিয়ে লোকসভা, রাজ্যসভা থেকে শুরু করে বিধানসভাতেও অস্তিত্বহীন বাংলার সিপিএম। এই পরিস্থিতিতে আগামী দিনে দল কীভাবে এগোতে পারে, তা নিয়ে আলোচনা চলছে সিপিএমের অন্দরে। তরুণদের নেতৃত্বে তুলে আনার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে। 

এদিকে, স্বাধীনতার ৭৪ বছর পর মতবদল হয়েছে সিপিএমে।  রাজ্য কমিটি চাইলেই আগামী ১৫ অগাস্ট সিপিএমের পার্টি অফিসে উড়তে পারে জাতীয় পতাকা। এক বছর ধরে উদযাপন হবে দিনটি। সম্প্রতি এই  সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে।কলকাতার আলিমুদ্দিন স্ট্রিট থেকে শিলিগুড়ির অনিল বিশ্বাস ভবন,সিপিএমের পার্টি অফিসগুলিতে এতদিন শুধুমাত্র লাল পতাকাই উড়তে দেখেছে সবাই। তবে আগামী রবিবার বদলে যেতে পারে ছবিটা।লাল পতাকা ছাড়াও, ওই দিন সেখানে দেখা যেতে পারে জাতীয় পতাকা। কারণ স্বাধীনতার ৭৪ বছর পর, এই প্রথমবার ১৫ অগাস্ট পার্টি অফিসগুলিতে জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিল সিপিএম। শুধু তাই নয়, এক বছর ধরে দিনটি উদ্‍যাপন করারও সিদ্ধান্ত নিয়েছে তারা।রবিবার শেষ হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সূত্রের খবর, সেই ভার্চুয়াল বৈঠকেই স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তাব দেন সুজন চক্রবর্তী। সেই প্রস্তাবে সম্মতি দিয়ে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, রাজ্য নেতৃত্ব চাইলে ১৫ অগাস্ট দলের পার্টি অফিসগুলিতে জাতীয় পতাকা উত্তোলন করা যাবে।মুখ্যমন্ত্রী হওয়ায় সরকারিভাবে স্বাধীনতা দিবসে, জাতীয় পতাকা উত্তোলন করতেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা। কিন্তু তাঁদের দল ওই দিন নানা কর্মসূচি নিলেও, পার্টি অফিসে উঠত না জাতীয় পতাকা। যার ব্যতিক্রম ঘটতে পারে আগামী রবিবার। ১৫ অগাস্ট দেশের পতাকা উড়তে দেখা যেতে পারে আলিমুদ্দিন স্ট্রিট-সহ সিপিএমের অন্যান্য পার্টি অফিসে।কিন্তু স্বাধীনতার ৭৪ বছর পর কেন এমন মত বদল? রাজনৈতিকমহলের একাংশ মনে করছেন, স্বাধীনতা দিবস পালন না করায় সিপিএমকে অনেকেই বিচ্ছিন্নতাবাদী বলে মনে করেন। সেই তকমা ঘোচাতেই এই সিদ্ধান্ত।

সেরা শিরোনাম

News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget