এক্সপ্লোর

West Bengal Election 2021: ‘৪ আনার নকুলদানার আবার ক্যাশমেমো!’ শুভেন্দুকে আক্রমণ অভিষেকের

‘কার থেকে কত টাকা নিয়ে কতগুলো কোম্পানি খোলা হয়েছে, সব জানাব, রাখাল বলে এনামুলের কাছ থেকে কে টাকা নিয়েছে, তা ফাঁস করব’, বললেন অভিষেক

ঋত্বিক প্রধান ও সঞ্চয়ন মিত্র, কাঁথি: দীর্ঘ ৬ বছর পর আজ কাঁথির অধিকারী-গড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টো নাগাদ দইসাইয়ে জনসভা করলেন তৃণমূল সাংসদ। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার, পর এই প্রথম কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জনসভায় একে অপরকে আক্রমণ করছেন দুই নেতা। এবার অভিষেকের আক্রমণ একেবারে শুভেন্দু অধিকারীকে শাণিত ভাবে। টেনে আনলেন শিশির প্রসঙ্গও। চ্যালেঞ্জ ছুড়লেন, ‘আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে, দাঁড় করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যান’। ...‘যারা সারদা, রোজভ্যালিতে টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন, গদ্দারদের বাড়ি ঘিরুন, আগামী দিনে আরও অনেক কিছু ফাঁস করব’ চোখ রাখুন অভিষেকের বক্তব্যে : - অবিভক্ত মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না, আর যাই হোক মেদিনীপুর বশ্যতা স্বীকার করতে পারে না। - এই মাটিকে যারা কালিমালিপ্ত করেছে, তাদের বিতাড়িত করতে হবে। বিশ্বাসঘাতকদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে। - এমন আওয়াজ তুলুন, যাতে শান্তিকুঞ্জ থরথর করে কাঁপে। এমন আওয়াজ তুলুন, ৫ কিমি দূরে শান্তিকুঞ্জ কাঁপবে। - মেদিনীপুরের আবেগ নিয়ে যে ছেলেখেলা করেছেন, তাঁকে জবাব দিতে হবে। মেদিনীপুরের ঐতিহ্য নিয়ে কথা বলছে, লজ্জা করে না। - মেদিনীপুরের মাটিকে কলুষিত করে বিজেপিতে যোগ দিয়েছে। এবারের বিধানসভা ভোটে ১৬-০ করতে হবে। বলছেন আমি অকৃতদার, আসলে উনি অকৃতজ্ঞ। - ১০ বছরে মোদি, অমিত শাহ কবার মেদিনীপুরে এসেছেন? ভোট আছে, তাই কাল মোদি হলদিয়ায় আসছেন। - এতদিন ভোট দিয়েছেন, সরকার নির্বাচিত করতে। এবার ভোট দেবেন, বাংলার মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে। - ভোটে দাঁড়ালে ৫০ হাজার ভোটে হারাতে হবে। অধিকারী গড় আবার কী, আমাকে নাকি ভয় দেখাবে! - ৪ আনার নকুলদানার আবার ক্যাশমেমো!  বিমানবন্দরে ৫০০ সিসি ক্যামেরা ছিল, কেন প্রকাশ করছ না? আমার তোলাবাজির প্রমাণ দিতে পারলে, দাঁড় করিয়ে ফাঁসির মঞ্চে নিয়ে যান’ - যারা সারদা, রোজভ্যালিতে টাকা রেখে সর্বস্বান্ত হয়েছেন, গদ্দারদের বাড়ি ঘিরুন, আগামী দিনে আরও অনেক কিছু ফাঁস করব। - কার থেকে কত টাকা নিয়ে কতগুলো কোম্পানি খোলা হয়েছে, সব জানাব। রাখাল বলে এনামুলের কাছ থেকে কে টাকা নিয়েছে, তা ফাঁস করব। - ভাবছ তুমি একাই চালাক, বাকিরা শুধু বোকা। মোদিজির হাতে মেদিনীপুর তুলে দেখাক। আমি বেইমানদের তুই-তোকারি করবই। আমি তোমার মতো অভিনেতা নই। -অধিকারী গড় আবার কী? আমাকে ভয় দেখাবে? তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলছে। তোমার কোম্পানিতে শুধু একটা পরিবার পেয়েছে। একজন ৩টি মন্ত্রী, এত পর্ষদের সভাপতি, প্রচুর পদ। একজন এত পদ নিয়েছিল, বাকিরা কেউ কিছু পায়নি কেন? -নিজে স্বীকার করছে ২০১৪ থেকে অমিত শাহের সঙ্গে যোগাযোগ, মাটি কামড়ে লড়াই করতে হবে, মেদিনীপুর ঐতিহ্য রক্ষা করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Murshidabad News: সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF
সাগরদিঘিতে ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার ভুয়ো আধার-ভোটার কার্ড; তদন্তে BSF

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget