এক্সপ্লোর

Mamata Press Meet: "সহজ সরল ঘরের মেয়ে আমি, তাই রোজ গালাগালি...", বিরোধীদের আক্রমণ মমতার

ইংল্যান্ডের জনপ্রিয় কবি পার্সি শেলি তাঁর "ওড টু দ্য ওয়েস্ট উইন্ড" কবিতার শেষ লাইনে লিখেছিলেন, "ইফ উইন্টার কামস্ ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? এদিন মমতা তাঁর সাংবাদিক সম্মেলন শেষ করেন এই পংক্তি দিয়ে--- "ইফ দ্য পৌষ ইজ নট দেয়ার, উইল দ্য বসন্ত ব্রিং দ্য স্প্রিং অর পলাশফুল...."

কলকাতা: তিনি সহজ সরল ঘরের মেয়ে, তাই বিরোধীরা তাঁকে ক্রমাগত আক্রমণ করে চলেছে। এমনটাই দাবি করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্নর সাংবাদিক সম্মেলন থেকে এদিন একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন মমতা। বিরোধীদের তীব্র সমালোচনা করতে গিয়ে তৃণমূলনেত্রী বলেন, "অকথ্য, অসত্য, অর্ধসত্য, অর্ধনর, অর্ধনগ্ন ভাষা ব্যবহার করে যাঁকে যখন ইচ্ছা আক্রমণ করা হচ্ছে। ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে গিয়েছি।"

তিনি যোগ করেন, "সহজ সরল ঘরের মেয়ে তাই রোজ গালাগালি... সে তো প্রতিবাদ করে না। করতে দাও, কত আর যায় আসে। কারণ সে জানে, শেষ পর্যন্ত জিতব আমিই....।"

এদিন সাংবাদিক সম্মেলনে বিশ্বভারতী ইস্যু থেকে শুরু করে যেমন বিজেপিকে আক্রমণ করেন মমতা, তেমনই বিনিয়োগ নিয়েও কথা শোনা যায় তৃণমূলনেত্রীর গলায়।

এদিন সিঙ্গুরে অ্যাগ্রো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি গড়ার কথা ঘোষণা করেন মমতা। বলেন, সিঙ্গুরে আমরা অ্যাগ্রো প্রোডাক্ট ইন্ডাস্ট্রি হতে পারে। ১১ একর জমিতে গড়ে তোলা হবে। ব্যবসায়ীদের বলছি, যাতে ইন্টারেস্ট পায়, সেজন্য নানা সুযোগ সুবিধা থাকবে। স্টেশন ও ট্রমা কেয়ার ইউনিটের সংলগ্ন জমি।

পাশাপাশি, তাজপুর গভীর সমুদ্র বন্দর গড়া হবে বলেও জানান তিনি। বলেন, তাজপুরে ডিপ সি পোর্টের পরিকল্পনা করেছিল। গ্লোবাল টেন্ডারের বিজ্ঞাপন দেবে রাজ্য সরকার। এটা হবে তাজপুরে। জমি অধিগ্রহণ করতে হবে না। বড় বড় তাবড় বন্দর বিশেষজ্ঞরা যাতে অংশ নেয়, সেজন্য এই ব্যবস্থা। ২৫ হাজার চাকরি হবে। ১৫ হাজার কোটি লগ্নি। পশ্চিমবঙ্গ থেকে আমদানি রফতানি বাড়বে। ইস্পাতের আমদানি রফতানি বাড়বে। পশ্চিমবঙ্গ থেকে ১৩ শতাংশ ইস্পাত যায়। সেটা আরও বাড়বে। অভূতপূর্ব উন্নতি হবে।

আবার বিশ্বভারতীর অনুষ্ঠান নিয়েও মুখ খোলেন মমতা। দাবি করেন, বিশ্বভারতীর অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণই জানানো হয়নি। তিনি বলেন, আজকের যে অনুষ্ঠান হয়েছে, কোনও আমন্ত্রণ জানানো হয়নি। নো ফোন, নো আমন্ত্রণ, কিছুই জানানো হয়নি আমাকে। এটা বিজেপির অনুষ্ঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন এসেছিল, আমাকে ইনভাইট করা হয়েছিল। এটা আসলে বিজেপির ইভেন্ট।

ইংল্যান্ডের জনপ্রিয় কবি পার্সি শেলি তাঁর "ওড টু দ্য ওয়েস্ট উইন্ড" কবিতার শেষ লাইনে লিখেছিলেন, "ইফ উইন্টার কামস্ ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? এদিন মমতা তাঁর সাংবাদিক সম্মেলন শেষ করেন এই পংক্তি দিয়ে--- "ইফ দ্য পৌষ ইজ নট দেয়ার, উইল দ্য বসন্ত ব্রিং দ্য স্প্রিং অর পলাশফুল...."

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget