এক্সপ্লোর

WB Election 2021: শুরু নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ

West Bengal Assembly: আজ ও কাল শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা।

কলকাতা: গতকাল রাজভবনে শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে শুরু হল নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ। আজ ও কাল শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা। বিধানসভায় আজ দু’দফায় ১৪৩ জন বিধায়ক শপথ নেবেন। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শপথ নেবেন ৭৪ জন বিধায়ক। দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। আগামিকাল দু’দফায় শপথ নেবেন ১৪৮ জন বিধায়ক। বিধায়কদের শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। শনিবার একদিনের জন্য বসবে বিধানসভার অধিবেশন। ওইদিন স্পিকার নির্বাচনের পর অধিবেশন মুলতুবি হয়ে যাবে। করোনাবিধি মেনেই এদিন বিধায়কদের শপথ গ্রহণের ব্যবস্থা করা হয়। 

আজ সকালে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিধানসভায় হাজির হন মুখ্যমন্ত্রী। বিধানসভায় কিছুক্ষণ থাকার পর তিনি চলে যান নবান্নে।

এবারের বিধানসভা নির্বাচনে ২৯২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। প্রার্থীদের মৃত্যু হওয়ায় মুর্শিদাবাদের জাঙ্গিপুর ও সামশেরগঞ্জ আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। তাছাড়া ফল প্রকাশিত হওয়ার আগেই করোনা আক্রান্ত হয়ে উত্তর ২৪ পরগনার খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার মৃত্যু হয়েছে। ফলে আজ ও কাল মোট ২৯১ জন বিধায়কের শপথ গ্রহণ করার কথা রয়েছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ১৪৩ জন বিধায়কের শপথ গ্রহণ করার কথা। প্রথমার্ধে ৭৪ জনের শপথের পর দ্বিতীয়ার্ধে বাকি বিধায়কদের শপথ গ্রহণ করার কথা রয়েছে।

আজ সকালে শপথ গ্রহণ করেন পার্থ চট্টোপাধ্যায়, শশী পাঁজা, মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল মাঝিরা। প্রথমবার বিধায়ক হওয়া রত্না চট্টোপাধ্যায়ও এদিন শপথ গ্রহণ করেন। রত্নার বাবা দুলাল দাসকেও শপথ গ্রহণ করতে দেখা যায়। বিজেপির কোনও বিধায়ক অবশ্য এদিন শপথ গ্রহণ করেননি। তাঁরা পরে শপথ গ্রহণ করবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS-এ রহস্যমৃত্যু নার্সের, কীভাবে মৃত্যু ? দেহের পাশে কেন পড়ে সিরিঞ্জ, ভায়াল ? কলকাতা মেডিক্যালে হবে ময়নাতদন্ত
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার

ভিডিও

Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:
Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget