এক্সপ্লোর

ফের আব্বাস সিদ্দিকির অনুগামীদের মারধর

ভাঙড়ের পর এবার মধ্যমগ্রাম। ফের আব্বাস সিদ্দিকির দলের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার মধ্যমগ্রামে সভা করার কথা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির। সেই সভার জন্য গতকাল খামারপাড়া রমাগাছি গ্রামে পতাকা ও মাইক লাগাচ্ছিলেন আব্বাস সিদ্দিকির দল, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সদস্যরা। তাঁদের অভিযোগ, সেইসময় চড়াও হয় তৃণমূল কর্মীরা। মারধরে আহত হন আব্বাসের ৪-৫ জন অনুগামী। রাতে থানায় অভিযোগ দায়ের হয়। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

সমীরণ পাল, মধ্যমগ্রাম: ভাঙড়ের পর এবার মধ্যমগ্রাম। ফের আব্বাস সিদ্দিকির দলের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার মধ্যমগ্রামে সভা করার কথা ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির। সেই সভার জন্য গতকাল খামারপাড়া রমাগাছি গ্রামে পতাকা ও মাইক লাগাচ্ছিলেন আব্বাস সিদ্দিকির দল, ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের সদস্যরা। তাঁদের অভিযোগ, সেইসময় চড়াও হয় তৃণমূল কর্মীরা। মারধরে আহত হন আব্বাসের ৪-৫ জন অনুগামী। রাতে থানায় অভিযোগ দায়ের হয়। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

গতকালই লেখার জন্য দেওয়াল দখলকে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আব্বাস সিদ্দিকীর অনুগামীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষে আহত হয়েছিলেন ৭ জন। ভাঙড়ের শাকশহর এলাকায় ওই ঘটনা ঘটে। আহতদের নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ভাঙড় থানায় দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। ঘটনার জেরে উত্তেজনা  ছড়িয়েছিল গোটা এলাকায়।  কিছুদিন আগেই আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে দল গঠন করে ভোটে লড়ার কথা ঘোষণা করেছেন। 

কিছুদিন আগেই বঙ্গসফরে এসেছিলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি ফুরফুরা শরিফে গিয়ে আব্বাস সিদ্দিক সঙ্গে দেখা করার পর জানিয়েছিলেন, তাঁকে সামনে রেখেই বঙ্গ বিধানসভার রণাঙ্গণে নামবে মিম। যা নিয়ে যথেষ্ট রাজনৈতিক চাপানউতোর চলেছে। তবে ওয়েইসি-র বঙ্গে আগমন বা আব্বাস সিদ্দিকিকে সামনে রেখে নির্বাচনে লড়াই বিষয়টিকে সেভাবে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। তবে তৃণমূল নেতৃত্বের অনেকেই অভিযোগের সুরে বলেছিলেন, আখেরে বিজেপি-র বি টিম হিসেবে কাজ করছে মিম। তারা ভোট কেটে সাহায্য করে দেয় বিজেপিকে। যার পাল্টা দিয়েছিলেন ওয়েইসিও।

পশ্চিমবঙ্গে প্রায় ৩০ শতাংশ সংখ্যালঘু ভোট। ২০১১ থেকে এই ভোটব্যাঙ্ক কার্যত পুরোটাই তৃণমূলের দিকে ছিল। তবে ২০১৯-এর লোকসভা ভোটের পর থেকে সেই ছবি কিছুটা বদলেছে। ১৮টি সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা আসনের ৪টি তৃণমূলের থেকে বিজেপির হাতে গিয়েছে। যেগুলি হল বালুরঘাট, কোচবিহার, বনগাঁ ও রানাঘাট।


এবার বিধানসভা ভোটে কী হবে? সেটাই দেখার।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget