এক্সপ্লোর

পঞ্চায়েত ভোট: ই-মনোনয়ন নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করা আবেদনে একাধিক ‘ত্রুটি’, সুপ্রিম কোর্টে আটকে গেল কমিশন

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে গিয়েও আটকে গেল নির্বাচন কমিশন। ই-মনোনয়নের বিরুদ্ধে কমিশনের চ্যালেঞ্জ মামলায় একাধিক ‘ত্রুটি’ ধরা পড়ল। কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন। ই-মনোনয়ন সংক্রান্ত রায়ে স্থগিতাদেশ চেয়ে এদিন মামলা করে তারা। সেখানে কমিশন দাবি করে, ই-মনোনয়ন নিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছে, তা বেআইনি। আবেদনপত্রে অভিযোগ করা হয়, অনলাইনে মনোনয়ন নির্বাচনী আইনের পরিপন্থী। স্ক্রুটিনি ছাড়াই মনোনয়ন গ্রহণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। অধিকাংশ ক্ষেত্রেই অন্যের অ্যাকাউন্ট থেকে ই-মেল। প্রার্থীর বদলে অন্যের অ্যাকাউন্ট থেকে ই-মেল। সুপ্রিম কোর্টে রাজ্য নির্বাচন কমিশন সওয়াল করে দাবি করে, আইন অনুযায়ী প্রার্থীদের সশরীরে হাজিরার কথা। কিন্তু, উচ্চ আদালত সেই নিয়ম না মেনে রায় দিয়েছে। যদিও, শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে একাধিক ‘ত্রুটি’ ধরায়, আটকে যায় কমিশন। জানা গিয়েছে, কমিশনের আবেদনে ধরা পড়ে ৫টি ত্রুটি। আবেদনের ২৫২ নম্বর পাতায় নেই আদালতের নাম। শীর্ষ আদালত এদিন মামলাকারীকে প্রশ্ন করে, ২ পৃথক মামলায় কেন একটিই এসএলপি? শীর্ষ আদালত আরও জানায়, ২ মামলাতেই প্রয়োজন দু’পক্ষের মেমো। ওকালতনামাতেও রয়েছে গলদ। এই প্রেক্ষিতে, আবেদনপত্রের ত্রুটি শুধরে দ্রুত শুনানির জন্য আবেদন করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। দ্রুত শুনানির জন্য আগামীকালই সুপ্রিম কোর্টে আবেদন করবে কমিশন। এদিকে, শীর্ষ আদালত যাতে একতরফা কোনও সিদ্ধান্ত না নিতে পারে, তার জন্য এদিন সকালেই আগাম ক্যাভিয়েট দাখিল করেছে বিজেপি ও সিপিএম।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
TMC News: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা "....করা যাবে না" ?
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID

ভিডিও

WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget