এক্সপ্লোর
সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাস, সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

ফাইল ছবি
কলকাতা: প্রচণ্ড জলোচ্ছ্বাস। আজ সকাল থেকেই সমুদ্র উত্তাল হতে পারে। আগামীকাল বিকেল থেকে সোমবার মাঝ রাত পর্যন্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে জলক্রীড়া বন্ধ রাখতে বলা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, জলোচ্ছ্বাসের সময় এক থেকে দেড় মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও একইরকম সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা।
Before You Go
Weather News: আজই মধ্যরাতে অন্ধ্রে ঘূর্ণিঝড় 'মুরাসু'-এর ল্যান্ডফলের সম্ভাবনা | Cyclone Murasu | ABP





















