এক্সপ্লোর

West Bengal Bandh Today: পথ আটকে ক্যারম থেকে ফুটবল, কোথাও আবার রাস্তাজুড়ে কাটাকুটি ধর্মঘটীদের

West Bengal Bandh News Updates: বামেদের ডাকা এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট....

কলকাতা: বামেদের নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে আজ ১২ ঘণ্টার ধর্মঘট সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে কংগ্রেস ও আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। ধর্মঘট ঠেকাতে তৎপর প্রশাসন।গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। চলছে নজরদারি। 

সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মঘটীদের বিভিন্ন প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচির চিত্র ধরা পড়েছে। কোথাও উর্দিধারীদের সঙ্গে বচসা, বাদানুবাদও হয়েছে। আবার কোথাও ট্রেন-বাস আটকে অবরোধ করা হয়েছে।

এরমধ্যেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে চিরাচরিত বিক্ষোভের রাস্তা থেকে সরে কিছুটা অভিনব পন্থায় খেলার মাধ্যমে অবরোধ করেন ধর্মঘটীরা। 

উত্তর ২৪ পরগনার অশোকনগর বিল্ডিং মোড়ে যশোর রোডে বসে পড়ে কাটাকুটি খেললেন বাম কর্মী, সমর্থকরা। আটকে পড়ে গাড়ি। 

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং হাসপাতাল মোড়ে রাস্তায় ক্যারম বোর্ড পেতে খেলতে শুরু করেন ধর্মঘটীরা। এর ফলে অবরুদ্ধ হয়ে পড়ে ক্যানিং-বারুইপুর রোড। 

হাওড়ার দাশনগরের শানপুর মোড়ে রাস্তায় আটকে ফুটবল খেলতে শুরু করেন বাম কর্মী, সমর্থকরা। পরে পুলিশ গিয়ে বল কেড়ে নেয়। 

অন্যদিকে, ডোমজুড় থানার সামনে হাওড়া-আমতা রোডে রাস্তা আটকে ফুটবল খেলতে দেখা গেল বাম কর্মী, সমর্থকদের। পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। 

বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে উত্তরপাড়ার জিটি রোডের ধাড়সা মোড়ে রাস্তায় ফুটবল খেলেন বাম সমর্থকরা। সকাল সাড়ে ৬টা থেকে পথ অবরোধ শুরু হয়। অবরোধ তুলতে যাওয়ায় পুলিশকে ঘিরে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বাম সমর্থকরা। পরে পুলিশ কর্মীদের হাতে চকোলেট তুলে দেওয়া হয়।

সবার জন্য শিক্ষা, নতুন শিল্প ও চাকরির দাবিতে ১০টি বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান ঘিরে গতকাল ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। 

বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই, লাঠিচার্জ করে পুলিশ। ছোড়া হয় জল কামান, কাঁদানে গ্যাসের শেল। পাল্টা পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। এরপরই পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দেয় বামেরা। 

 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার
BJP News: বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
বিজেপির দ্বন্দ্বে পার্কে তালা, মামলা রুজু এন্টালি থানার পুলিশের, দিলীপ রাম-BJP কর্মীদের জিজ্ঞাসাবাদ
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget