এক্সপ্লোর

BJP Workers Join TMC:ঝাড়গ্রাম ও নদিয়ায় তৃণমূলে যোগ বিজেপি নেতা-কর্মীদের

তৃণমূল যোগদানের হিড়িক অব্যাহত।নদিয়া থেকে ঝাড়গ্রাম...জেলায় জেলায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী। 

সুজিত মণ্ডল ও অমিতাভ রথ, চাকদা ও ঝাড়গ্রাম:   এবারের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের ঢল নেমেছে। ২১ জুলাইয়েও দেখা গেল দলবদলের হিড়িক! একদিকে, চাকদায়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫০০ কর্মী। অন্যদিকে, ঝাড়গ্রামে ৫০০ জন বিজেপি নেতা কর্মী যোগ দেন তৃণমূলে। এই দলবদল ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।

তৃণমূলের তৃতীয় বার ক্ষমতায় ফেরার পর গতকাল প্রথম শহিদ দিবস পালন দেশজুড়ে পালিত হল ২১ জুলাই।এ সবের মধ্যেই তৃণমূল যোগদানের হিড়িক অব্যাহত।নদিয়া থেকে ঝাড়গ্রাম...জেলায় জেলায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন বহু কর্মী। 

বুধবার নদিয়ার চাকদায় জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই-এর অনুষ্ঠানে ৫০০ জন বিজেপি নেতা কর্মী শিবির বদল করেন। তৃণমূলে যোগদানকারীদের একজন কৌশিক সাহা। তিনি বলেছেন, বিজেপিতে থেকে যোগ্য সম্মান পাচ্ছি না তাই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত। 

বুধবার রানাঘাট সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শুভঙ্কর সিংহ জানান, আজকে শহিদ দিবসে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে। সবাই ভুল বুঝতে পেরে আমাদের দলে  ফিরেছে।

যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ বলেছেন, যাঁরা স্বার্থের জন্য বিজেপিতে যোগ দিয়েছিল তারাই ফিরে যাচ্ছে। ৫০০ জন নয়, হাতে গোনা কয়েকজন যোগ দিয়েছে। 

অন্যদিকে, ঝাড়গ্রামেও গেরুয়া শিবিরে ভাঙন ধরাল শাসক দল।বুধবার ৫০০ জন বিজেপি নেতা কর্মী যোগ দেন তৃণমূলে।বিজেপি নেতা কর্মীদের হাতে পতাকা তুলে দেন গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো।

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী লক্ষ্মীনারায়ণ সাহু বলেছেন, বিজেপি দলে থেকে মানুষের জন্য কোন কাজ করা যায়নি। তাই  মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। 

খগেন্দ্রনাথ মাহাতো বলেছেন, মমতা উন্নয়নের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন ওই বিজেপি নেতাকর্মীরা। যদিও প্রলোভন ও ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন ঝাড়গ্রামের বিজেপির সাধারণ সম্পাদক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
HC On Abhishek Banerjee:
"কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"
Kolkata Metro: মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget