এক্সপ্লোর

WB News Live Updates দলত্যাগ-বিরোধী আইনে কেন পদক্ষেপ নয়? শিশির অধিকারী, সুনীল মণ্ডলকে লোকসভার সচিবালয়ের চিঠি

Local trains in West Bengal not start as of now. | তৃণমূল অঞ্চল সভাপতি খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা-সহ ২।

Key Events
West Bengal Live Updates: COVID-19 restrictions extended till 30 July WB News Live Updates দলত্যাগ-বিরোধী আইনে কেন পদক্ষেপ নয়? শিশির অধিকারী, সুনীল মণ্ডলকে লোকসভার সচিবালয়ের চিঠি
১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে আরও ছাড়

Background

রুমা পাল ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: ১৬ জুলাই থেকে কার্যত লকডাউনে আরও ছাড়। বাজার-দোকান-শপিং মলে উঠল সময়বিধি। সোম থেকে শুক্রবার-সপ্তাহে ৫দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন। সকাল ১০ টা থেকে দুপুর দুটোর বদলে, ব্যাঙ্কে কাজের সময় বাড়িয়ে করা হয়েছে তিনটে পর্যন্ত।

রাজ্যে করোনার ভয়ঙ্কর দাপট কিছুটা কমেছে। কিন্তু কমেনি উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ অনিবার্য। এই পরিস্থিতিতে ৩০ জুলাই পর্যন্ত, রাজ্যে বাড়ল কার্যত লকডাউনের মেয়াদ। সপ্তাহে পাঁচদিন অর্ধেক যাত্রী নিয়ে চলবে মেট্রো।

গতকাল নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, শুক্রবার থেকে সোম থেকে শুক্র, সপ্তাহে ৫ দিন ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে মেট্রো। পরিষেবা বন্ধ থাকবে শনি-রবিবার। মেট্রো রেল সূত্রে খবর, ১৬ জুলাই থেকে সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেট্রো চালানো হবে। নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে আপ ও ডাউন মিলিয়ে চলবে ১৯২টি মেট্রো। এর মধ্যে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে ৬৫টি এবং দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্ত চলবে ৬৮টি মেট্রো। বাকি মেট্রোগুলি নিউ গড়িয়া থেকে যাবে দমদম পর্যন্ত। ইস্ট-ওয়েস্টে চলবে ৪৮টি মেট্রো। আগের মতোই শনিবার চলবে স্টাফ স্পেশাল মেট্রো।

তবে রাজ্যে আপাতত বন্ধই থাকছে লোকাল ট্রেন পরিষেবা। এখনই খুলছে না, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান। আগের মতোই ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে সরকারি ও বেসকারি বাস, ট্রাম, লোকাল ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, অটো। ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে ফেরি। নতুন বিজ্ঞপ্তিতে বাড়ানো হয়েছে ব্যাঙ্কের সময়সীমা। সকাল ১০ টা থেকে দুপুর দুটোর বদলে, ব্যাঙ্কে কাজের সময় বাড়িয়ে করা হয়েছে তিনটে পর্যন্ত। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নয়, এমন সরকারি দফতরে, ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চালোনোর অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি ও কর্পোরেটের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো যাবে। শুক্রবার থেকে, দোকান-বাজার-শপিং মল, রেস্তোরাঁয় থাকছে না সময়বিধি। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে শপিং মল, রেস্তোরাঁ। আপাতত বন্ধ থাকছে সিনেমা হল, স্পা। সাধারণ মানুষের জন্য বন্ধ থাকছে সুইমিং পুল। তবে সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত শর্তসাপেক্ষে সাঁতারুদের অনুশীলনের জন্য খোলা যাবে সুইমিং পুল। মর্নিং ওয়াক ও শরীরচর্চার জন্য সকাল ৬ টা থেকে সকাল ৯টা পর্যন্ত খোলা থাকবে পার্ক। তবে পার্কে ঢুকতে হলে লাগবে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট। সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৪ টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে জিম। তবে, উপস্থিত থাকবে  ৫০ শতাংশ। ৫০ শতাংশ গ্রাহক নিয়ে খোলা যাবে সেলুন, বিউটি পার্লার। তবে, জিম ও পার্লার উভয় ক্ষেত্রেই কর্মীদের ভ্যাকসিনেশন প্রক্রিয়া শেষ হওয়া আবশ্যিক। সমস্তরকম রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিনোদনমূলক জমায়েতে নিষেধজ্ঞা বহাল রয়েছে। আগের মতোই, ৫০জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে। শ্রাদ্ধানুষ্ঠানে সর্বাধিক ২০ জনের অনুমতি। আগের নিয়ম মতোই, মতোই খোলা থাকছে পেট্রোল পাম্প, এলপিজি অফিস। হোম ডেলিভারিতেও রয়েছে অনুমতি। 

22:49 PM (IST)  •  15 Jul 2021

WB News Live Updates: রাজ্যে আরও ৩টি বেসরকারি মেডিক্যাল কলেজে সবুজ সঙ্কেত

রাজ্যে আরও ৩টি বেসরকারি মেডিক্যাল কলেজে সবুজ সঙ্কেত।বোলপুর, রানাঘাট, বিষ্ণুপুরে বেসরকারি মেডিক্যাল কলেজ।সবুজ সঙ্কেত দিল রাজ্য স্বাস্থ্য দফতর।১৫০ সিটের আরও তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজে সবুজ সঙ্কেত ।চূড়ান্ত অনুমোদন দেবে ন্যাশনাল মেডিক্যাল কমিশন

21:31 PM (IST)  •  15 Jul 2021

West Bengal News Live Updates: দলত্যাগ-বিরোধী আইনে কেন পদক্ষেপ নয়? শিশির অধিকারী, সুনীল মণ্ডলকে লোকসভার সচিবালয়ের চিঠি

শিশির অধিকারী, সুনীল মণ্ডলকে লোকসভার সচিবালয়ের চিঠি।দলত্যাগ-বিরোধী আইনে ২ সাংসদের বিরুদ্ধে কেন পদক্ষেপ নয়? ১৫দিনের মধ্যে শিশির-সুনীলের জবাব চেয়ে সচিবালয়ের চিঠি ।সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার অধ্যক্ষকে চিঠি তৃণমূলের।তৃণমূলের জোড়া চিঠির প্রেক্ষিতে শিশির-সুনীলকে সচিবালয়ের চিঠি ।এব্যাপারে এখনও শিশির-সুনীলের কোনও প্রতিক্রিয়া মেলেনি

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget