এক্সপ্লোর

Bengal Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলায় সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জির চূড়ান্ত শুনানি  ২৮ সেপ্টেম্বর

এই মামলায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। আগামী শুনানিতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত।

 

নয়াদিল্লি: ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে রাজ্য। এই মামলায় ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে গেল শুনানি। আগামী শুনানিতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি, জানিয়ে দিল সর্বোচ্চ আদালত।

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় সিবিআইয়ের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। গত ১৯ অগাস্ট কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভোট পরবর্তী সন্ত্রাসে খুন-ধর্ষণের মতো মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়।  চলতি মাসের গোড়ায় সেই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের  দ্বারস্থ হয় রাজ্য।

বিচারপতি বিনীত সরন ও বিচারপরি অনিরুদ্ধ বসু সংশ্লিষ্ট সকল পক্ষকে নথিপত্র জমা দেওয়া  প্রাক-শুনানির সমস্ত প্রক্রিয়া আগামী শুক্রবারের মধ্যে সম্পূর্ণ করতে বলেছেন। আদালত এই মামলায় চূড়ান্ত শুনানি আগামী ২৮ সেপ্টেম্বর করার সিদ্ধান্ত নিয়েছে। এই মামলায় হরিশ সালভে, মহেশ জেঠমালানির মতো সংশ্লিষ্ট পক্ষের কয়েকজন আইনজীবী ক্যাভিয়েটের শুনানিতে হাজির ছিলেন। সংক্ষিপ্ত শুনানিতে  আইনজীবী কপিল সিব্বল তাঁর সাবমিশনে জানান যে, খুনের মামলাগুলির একটির শিকার জীবিত রয়েছেন।  নিজেদের মধ্যে আলোচনার পর বিচারপতি বসু জানতে চান, সিবিআই ও বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত, না অনুসন্ধান করছে। 

সিব্বল  জানান যে, সিবিআইকে খুন ও ধর্ষণের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্য মামলাগুলির তদন্তভার এক বিচারপতির পর্যবেক্ষণে সিটকে দেওয়া হয়েছে। এই সময় বিচারপতি সরন সিব্বলের কাছে জানতে চান, সাবমিশন দিতে তাঁর কত সময় লাগবে। এই প্রশ্নের জবাবে সিব্বল বলেন, দুই-তিন ঘণ্টা। 

এরপর বিচারপতি সরন বলেন যে, কোনও বিরতি ছাড়াই অন্য কোনও দিন ধারাবাহিক শুনানি হলে ভালো হবে। এরপর সমস্ত পক্ষ ২৮ সেপ্টেম্বরের শুনানিতে সম্মত হয়।  গত ১৩ সেপ্টেম্বরের শুনানিতে রাজ্যে জাতীয় মানবাধিকার কমিশনের নিযুক্ত কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। 

উল্লেখ্য,  ভোট পরবর্তী হিংসা মামলায় গত ১৮ জুন এই মামলায় হাইকোর্ট অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় মানবাধিকার কমিশনকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল। গত ১৩ জুলাই কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছিল। রিপোর্টে  রাজ্য সরকার, পুলিশ ও প্রশাসনের তীব্র সমালোচনা করা হয়। পাল্টা রাজ্য সরকারের পক্ষ থেকে এই রিপোর্টকে মিথ্যে, পক্ষপাতদুষ্ট হিসেবে খারিজ করে দেওয়া হয়েছিল।

ভোটের ফল বেরোনোর পর রাজনৈতিক হিংসার অভিযোগ সংক্রান্ত একাধিক মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিল জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত কমিটি। যার নেপথ্যে বিজেপির অঙ্গুলিহেলনের অভিযোগে সরব হয়েছে তৃণমূল।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget