Weather Update: দক্ষিণবঙ্গে ফিরছে শীতের আমেজ, ধীরে ধীরে কমবে তাপমাত্রা
Weather Forecast: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। ফের বইবে উত্তুরে হাওয়া।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতা (Kolkata)সহ দক্ষিণবঙ্গে ফিরছে শীতের (Winter) আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামীকাল থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমবে। ফের বইবে উত্তুরে হাওয়া। আগামী চার দিন থাকবে হেমন্তের পরিবেশ। ওই সময়ের মধ্যে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা (Temperature)।
শুষ্ক আবহাওয়া ফিরবে বাংলায় (West Bengal)। কমবে পূবালী হাওয়ায় জলীয়বাষ্পের দাপট। আগামী চার দিন হেমন্তের পরিবেশ। দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ আবহাওয়ার উন্নতি। কাল থেকে কমবে রাতের তাপমাত্রা। আজ থেকে বাড়বে দিনের তাপমাত্রা। সামান্য হলেও ফিরবে রাতে ও সকালে শীতের আমেজ। আগামী ৪ দিনে দু থেকে তিন ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। আজ কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ, ন্যূনতম ৭৮ শতাংশ।
পূবালি হাওয়া ও নিম্নচাপের প্রভাব সম্পূর্ণ কেটে যাওয়ায় আজ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলায় শুষ্ক আবহাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, রাতের তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি নামবে। আগামী কয়েকদিনে বেশ কিছুটা কমবে তাপমাত্রা। এদিকে, জেলায় জেলায় ভোরের দিকে কুয়াশা পরিস্থিতি তৈরি হয়েছে। যার জেরে যান চলাচলও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরে যদিও ভোরের দিকে শীত শীত ভাব রয়েছে। তবে বেলা বাড়লেই আরাম উধাও হবে বলেই জানান হয়েছে।
শীতের শুরুতেই কুয়াশার দাপট। জেলায় জেলায় একই ছবি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় সকাল থেকেই ঘন কুয়াশা। জাতীয় ও রাজ্য সড়কে কুয়াশার কারণে সকালের দিকে গাড়ি ধীর গতিতে চলে। খনি অঞ্চলেও একই অবস্থা। পশ্চিম বর্ধমানের আসানসোলে ঘন কুয়াশার কারণে সকাল ৮টাতেও সূর্যের আলোর দেখা মেলেনি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় গাড়ি চলেছে ধীর গতিতে। পুরুলিয়ার রঘুনাথপুর, বান্দোয়ান, বাঘমুন্ডিতে ভোর থেকেই ঘন কুয়াশা। গাড়ি চলে ধীর গতিতে। ট্রেনও ধীর গতিতে চলে।
Before You Go
Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...





















