এক্সপ্লোর

গত কয়েকদিনের উপদ্রবে জখম কয়েকজন,  ঘুমপাড়ানি গুলিতে ষাঁড়ের মৃত্যু! বিতর্ক অন্ডালে

তাঁদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।  খবর দেওয়া হয় প্রাণী দফতরে।  এরপর প্রাণী দফতরের কর্মীরা এসে ঘুম পাড়ানি গুলিতে ষাঁড়টিকে কাবু করার চেষ্টা করেন। অভিযোগ, ডোজের হেরফেরে মৃত্যু হয় ষাঁড়ের। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল:পশ্চিম বর্ধমানের অন্ডালে প্রাণী দফতরের ঘুম পাড়ানি গুলিতে ষাঁড়ের মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক।  স্থানীয় সূত্রে দাবি, অন্ডালের রয়্যালটি মোড়ে গতকাল ওই ষাঁড়ের হামলায় কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে ২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।  খবর দেওয়া হয় প্রাণী দফতরে।  এরপর প্রাণী দফতরের কর্মীরা এসে ঘুম পাড়ানি গুলিতে ষাঁড়টিকে কাবু করার চেষ্টা করেন। অভিযোগ, ডোজের হেরফেরে মৃত্যু হয় ষাঁড়ের।  প্রাণী দফতর সূত্রে খবর, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। 

উল্লেখ্য, রাস্তাঘাটে ষাঁড়ের ঘোরফেরা নতুন কিছু নয়। কিন্তু অন্ডাল বাজারে এক বিশাল আকৃতির ষাঁড়ের উপদ্রব আতঙ্কের কারণ হয়েছিল স্থানীয় বাসিন্দাদের কাছে। গত কয়েকদিন ধরেই ওই ষাঁড়ের হামলায় বেশ কয়েকজন জখম হয়েছিলেন। এমনকি, তাঁদের কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল। এরইমধ্যে বুধবার রাতে স্থানীয় এক যুবকের  ওপর ওই ষাঁড়টি প্রাণঘাতী হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।  ষাঁড়ের আক্রমণে রাজু জয়সওয়াল নামে এক যুবক গুরুতর আহত হয়েছিলেন।  ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত যুবককে চিকিৎসার জন্য দুর্গাপুরের হাসপাতালে ভর্তি করেন। 

এই ঘটনার পর ষাঁড়টি নিয়ে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।  স্থানীয় লোকজন জানিয়েছেন, এই ষাঁড়টি দিনরাত পুরো এলাকা ঘুরে বেড়াচ্ছিল। এর আগেও, ষাঁড়টি কয়েকজনকে আক্রমণ করেছিল।  ষাঁড়ের হামলায় এর আগেও দুজন  গুরুতর আহত হয়েছিল।  স্থানীয় মানুষ এই ষাঁড়টি আবার কারুর উপর হামলা করতে পারে, এই আশঙ্কায় ভুগতে থাকেন। এ জন্য স্থানীয়রা  প্রশাসনকে অনুরোধ করে এই উপদ্রব সৃষ্টিকারী  ষাঁড়টিকে এলাকা থেকে ধরে বনে ছেড়ে দিতে। এর পর প্রাণী দফতরের উদ্যোগে ঘুম পাড়ানি ইঞ্জেকশন  দেওয়া হয়। এর  পরেই মৃত্যু হয় ষাঁড়টির।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে,ঘুমপাড়ানি ওষুধের ডোজে হেরফেরের কারণেই ষাঁড়টির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে প্রাণী দফতর।



সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget