এক্সপ্লোর

বাংলাদেশ সীমান্তে গরু-পাচার রুখতে আরও সক্রিয় হবে বিএসএফ

নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু-পাচার রোধে আরও কঠোর এবং সক্রিয় হবে বিএসএফ। সীমান্তে গরু পাচারের বিষয়টিকে মঙ্গলবার ‘সংগঠিত অপরাধ’ বলে উল্লেখ করে বাহিনীর প্রধান কে কে শর্মা জানান, এই ক্ষেত্রে এফআইআর দাখিল করা থেকে শুরু করে অভিযুক্তদের চিহ্নিতকরণ এবং পাচার রোধ করতে আরও সক্রিয় ভূমিকা নিতে দেখা যাবে বিএসএফ-কে। তিনি বলেন, আমরা এই সমস্যা সমাধান করার জন্য সর্বান্তকরণে চেষ্টা চালাচ্ছি। এর জন্য সব পক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে। এব্যাপারে বাংলাদেশ সীমান্তে মোতায়েন বাহিনীর ফিল্ড কম্যান্ডার এবং অন্যান্য শীর্ষ কর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে। শর্মা জানান, ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পুলিশের ডিজির সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি, স্থানীয় পুলিশের সঙ্গেও আলোচনা হয়েছে। বিএসএফ প্রধানের মতে, গরু-পাচারের সঙ্গে যারা জড়িত, তারা স্রেফ ক্যুরিয়ার। অল্প টাকার বিনিময়ে এই কাজ করে। তিনি জানান, সাম্প্রতিক অতীতে এই অপরাধের জন্য শতাধিক মামলা রুজু করা হয়েছে। বিএসএফ-এর দাবি, এই অঞ্চল দিয়ে প্রতি বছর কয়েক শ’কোটি টাকার বেআইনি গরু-পাচার হয়। শর্মা যোগ করেন, আগে এর উৎসের সন্ধান করাটা জরুরি। জানা দরকার, কে বা কারা টাকার জোগান দিচ্ছে। এর জন্য বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, প্রয়োজনীয় অনুসন্ধান বা তদন্ত করার ক্ষমতা তাদের হাতে নেই। যার ফলস্বরূপ, অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে এই চক্রের চাঁই-রা। তিনি জানান, এবার পুলিশের সাহায্য অপরাধীদের কাঠগড়ায় যাতে তোলা সম্ভব হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। শর্মা জানান, যেহেতু পশ্চিমবঙ্গে গো-হত্যা নিষিদ্ধ নয়, তাই অন্য রাজ্য থেকে সেখানে গরু আমদানি হওয়ার ওপরও কোনও নিষেধাজ্ঞা নেই। সেই ফাঁক দিয়েই সীমান্ত পার করে এদেশে ঢুকছে গরু। প্রসঙ্গত, প্রায় ৪,০৯৬ কিলোমিটার দৈর্ঘ্য ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু-পাচার রুখতে গিয়ে পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে গত এক বছরে নিহত হয়েছেন বিএসএফ জওয়ান। তেমনই মারা গিয়েছে প্রায় ১৫০ পাচারকারী।

সেরা শিরোনাম

CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget