এক্সপ্লোর

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করলে লাঠি মারব, গুলি করব, জেলে ঢুকিয়ে দেব: দিলীপ ঘোষ

"জ্যোতি বসুর সরকার থাকলে, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকলে এমনটা করতে পারত না”।

নদিয়া: বিতর্কিত এবং বিস্ফোরক মন্তব্য করে ফের একবার শিরোনামে রাজ্য বিজেপি-র সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সংশোধিত নাগরিক আইনের যারা বিরোধিতা করছেন, তাঁদের গুলি করে মারার হুমকি দিলেন দিলীপ ঘোষ। নদিয়ায় এক সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “যাঁরা হিংসা ছড়িয়েছে গুলি করে মেরেছে বিজেপি সরকার। কুকুরের মতো গুলি করে মেরেছে অসম-উত্তরপ্রদেশ সরকার। এখানেও গুলি করব, লাঠি মারব, জেলে ঢুকিয়ে দেব”।

দিলীপ ঘোষের এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল, বাম ও কংগ্রেস। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এদিন বলেন, “যারা ভারসাম্যহীন, তাঁদের কথায় বেশি মাথা ঘামাতে নেই। মানুষকে গরম গরম কথা বলে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা শান্ত থাকব। প্ররোচনায় পা দেব না”।

সুর চড়িয়ে পাল্টা আক্রমণ করেছেন বিধানসভার বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, “বেশি বাড়াবাড়ি করছে। তৃণমূলের সরকার আছে তাই এত বাড়াবাড়ি করতে পারছে। মমতার সৌজন্যেই লম্ফঝম্ফ করছে। জ্যোতি বসুর সরকার থাকলে, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকলে এমনটা করতে পারত না”।

এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “উত্তরপ্রদেশের সরকার কিন্তু বলেনি, তারা গুলি করে মেরেছে। বলছে দলের নেতারা। আমরা আগামী দিনে কেন্দ্র সরকারকে প্রশ্ন করব, উত্তরপ্রদেশের সরকারকে প্রশ্ন করব, কারা ঠিক। বিজেপি-কে ক্ষমতায় আনলে কী হতে পারে মানুষ তা বুঝছে। ভোট দিয়ে এই দলটাকে কালান্তরে পাঠিয়ে দিক তাঁরা।”

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget