এক্সপ্লোর

Bengal Weather Update: শীতে কাঁপছে রাজ্য, ১৬ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

weather Update in Bengal: উত্তর ও দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

  কলকাতা: রাজ্যের ১৬টি জেলায় আজও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। এবারের ফেব্রুয়ারি গত ১০ বছরে শীতলতম। গতকালই ছিল মরসুমের দ্বিতীয় শীতলতম দিন। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১২-র ৩ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজ্যজুড়ে জাঁকিয়ে পড়েছে শীত। উত্তর ও দক্ষিণবঙ্গের ১৪টি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, গোটা রাজ্যই এখন আগামী কদিন শীতে কাঁপবে। তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে বুধবার থেকে। বর্ষার পর কিছুটা আবহাওয়া শুকনো হতে ডিসেম্বর থেকেই সাধারণত শীত পড়ে এ দেশে। উত্তরে তাপমাত্রা কমে, তবে দক্ষিণ থাকে উষ্ণ, আরামদায়ক। পূর্ব অর্থাৎ কলকাতা, ত্রিপুরায় তাপমাত্রা থাকে দারুণ আরামদায়ক, আবার মণিপুর, মিজোরামের মত উত্তর পূর্বাঞ্চলে শীতে কাঁপতে হয় হি হি করে। দক্ষিণ পশ্চিম উপকূলের গোয়ায় ডিসেম্বরে গড় তাপমাত্রা দিনের সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস, রাত হলে কমে দাঁড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে বৃষ্টি হয় ১৫ মিলিমিটারের সামান্য বেশি, ফলে ডিসেম্বর মোটামুটি শুকনোই থাকে। রাজধানী দিল্লিতে আবার তাপমাত্রা বেশ ঠান্ডা, দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, রাতে ৮ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যেতে পারে। এ মাসে বৃষ্টি হয় মোটামুটি ১০ মিলিমিটারের মত, ফলে বৃষ্টিতে ভেজার সুযোগ তেমন পান না দিল্লিবাসী। তবে বৃষ্টি না হলেও এ বছর শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পাশের রাজ্যগুলিতে তুষারপাত চলছে।

সেরা শিরোনাম

News Live: তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Bankura News:উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
উত্তরাখণ্ডে ট্রেকিং করতে গিয়ে ৪ অভিযাত্রীর মৃত্যু, দেহ ফিরল বাঁকুড়ায়, এখনও নিখোঁজ এক
PM Modi: বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
বস্তারে প্রধানমন্ত্রীর মুখে 'দিমাগি নকশাল', সেনার সঙ্গে দীপাবলি উদযাপনে গিয়ে নাম না করে কংগ্রেসকে নিশানা..
CM Suvendu Adhikari:
"BSF-র প্রতি, আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী", কালীপুজোয় হিঙ্গলগঞ্জে গিয়ে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget