এক্সপ্লোর

রাজ্যে জাঁকিয়ে শীত, ৪৮ ঘণ্টা এমনই থাকবে আবহাওয়া, জানাচ্ছে হাওয়া অফিস

তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করলেও শীতের ঝোড়ো ব্যাটিংয়ে জবুথবু হয়ে পড়েছে জেলাগুলি।

  কলকাতা: রাজ্যে ফের ঝপ করে নেমে গেল পারদ। কলকাতায় ঠান্ডা আরও বেড়েছে, জেলাগুলিতেও অব্যাহত রয়েছে শীতের ঝোড়ো ব্যাটিং। তবে আগামী সপ্তাহে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা, খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শীতের আমেজ গায়ে মেখে লেপ-কম্বল-সোয়েটার জড়িয়েই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাজ্যবাসী। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার আরও কিছুটা নামল তাপমাত্রা। আপাতত ৪৮ ঘণ্টা এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সামান্য হলেও আরও নামতে পারে পারদ, হতে পারে ঘন কুয়াশা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক, ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের আশেপাশে ঘোরাফেরা করলেও শীতের ঝোড়ো ব্যাটিংয়ে জবুথবু হয়ে পড়েছে জেলাগুলি। অবশ্য কিছুটা স্বস্তি দিচ্ছে হাওয়া অফিস। তাদের পূর্বাভাস, আগামী সপ্তাহে ধীরে ধীরে চড়বে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর-পশ্চিমে বাধাপ্রাপ্ত হচ্ছে শীতল হাওয়া। বঙ্গোপসাগর থেকে পূবালী হওয়ার প্রভাব বাড়ায় জাঁকিয়ে শীত কমছে পশ্চিমবঙ্গে। আগামী সপ্তাহে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। যার ফলে রাতে ও সকালের দিকে শীত শীত ভাব থাকলেও দিনের বেলায় তার আমেজ থাকবে না। তবে দিল্লিতে পড়েছে হাড়কাঁপানো ঠান্ডা। জানুয়ারির প্রথম দিনে রাজধানীতে পারদ নেমেছে ১ ডিগ্রিতে। গত ৫০ বছরে দিল্লিতে এমন শীত পড়েনি। কনকনে ঠান্ডায় জমে বরফ কাশ্মীরের ডাল লেক। ভূস্বর্গে শীতের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। বর্ষার পর কিছুটা আবহাওয়া শুকনো হতে ডিসেম্বর থেকেই সাধারণত শীত পড়ে এ দেশে। উত্তরে তাপমাত্রা কমে, তবে দক্ষিণ থাকে উষ্ণ, আরামদায়ক। পূর্ব অর্থাৎ কলকাতা, ত্রিপুরায় তাপমাত্রা থাকে দারুণ আরামদায়ক, আবার মণিপুর, মিজোরামের মত উত্তর পূর্বাঞ্চলে শীতে কাঁপতে হয় হি হি করে। দক্ষিণ পশ্চিম উপকূলের গোয়ায় ডিসেম্বরে গড় তাপমাত্রা দিনের সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস, রাত হলে কমে দাঁড়ায় ২১ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে বৃষ্টি হয় ১৫ মিলিমিটারের সামান্য বেশি, ফলে ডিসেম্বর মোটামুটি শুকনোই থাকে। তবে বৃষ্টি না হলেও এ বছর শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পাশের রাজ্যগুলিতে তুষারপাত চলছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: জ্ঞানেশকাণ্ডে তোলপাড়,
জ্ঞানেশকাণ্ডে তোলপাড়, "SIR-এর সিদ্ধান্ত CEC-র একার ছিল না..", কমিশনের বিবৃতির ছবি দেখিয়ে এবার বড় দাবি মুখ্যমন্ত্রীর
Congress On EC: SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?
SIR নিয়ে বড় সিদ্ধান্ত কমিশনের, নাম বাদ পড়লেও মিলবে ভোটার তালিকায় নাম তোলার সুযোগ, কী প্রতিক্রিয়া কংগ্রেসের ?
News Live: কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
কাল থেকে ধর্মঘট শুরু হওয়ার আগে, টানা ৫ দিনের ভোগান্তি এড়াতে আজ খোলা থাকবে ব্যাঙ্ক
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget