এক্সপ্লোর
ভরসন্ধেয় বাড়ির সামনে রাস্তায় মহিলাকে কুপিয়ে খুন!ঘটনায় চাঞ্চল্য

চোপড়া: ভয়বাহ ঘটনার সাক্ষী উত্তর দিনাজপুরের চোপড়া। সোমবার সন্ধেয় বাড়ি থেকে বেরিয়েছিলেন গৃহবধূ মিনু তিরকি। কিন্তু রোজকার চেনা পথেই যে ওৎ পেতে রয়েছে বিপদ....অন্ধকারে লুকিয়ে রয়েছে ঘাতক....তা ঘুণাক্ষরেও টের পাননি মহিলা। পরিবারের দাবি, বাড়ি থেকে বেরনোর পর মহিলাকে অনুসরণ করছিলেন সাইকেল আরোহী এক যুবক। কিছু দূর যেতেই পিছন থেকে, ধারাল অস্ত্র দিয়ে মহিলার মাথায় ও ঘাড়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার জানিয়েছেন, সঞ্জয় ওঁরাও নামে মৃতের এক প্রতিবেশীকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন এমন নৃশংসভাবে খুন করা হল মহিলাকে? নেপথ্যে কোনও পুরনো আক্রোশ? খতিয়ে দেখছে পুলিশ।
Before You Go
NCPI News: "প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে", বললেন Rachana Banerjee | ABP Ananda





















