এক্সপ্লোর

মুর্শিদাবাদ: মমতাকে চমকে ধমকে লাভ নেই, অধীরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

কলকাতা: একসময় মুর্শিদাবাদ ছিল অধীর চৌধুরীর গড়। সেই মুর্শিদাবাদেরই জেলা পরিষদ দখল করেছে তৃণমূল। সাতটি পুরসভার মধ্যে বহরমপুর-সহ পাঁচটি তারা ছিনিয়ে নিয়েছে। ২৬টির মধ্যে ১২টি পঞ্চায়েত সমিতিও এখন তৃণমূলের দখলে। এই পরিস্থিতিতে, দ্বিতীয় ইনিংস শুরুর পর সোমবার, মুর্শিদাবাদে প্রথম প্রশাসনিক সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই সভা থেকে নাম না করে তাঁর নিশানায় অধীর চৌধুরী। বললেন, মুর্শিদাবাদে মির্জাফরও ছিল, মির কাসেমও ছিল, সিরাজদৌল্লাও ছিল। নামের উপর ইলিউশনে এখানে দীর্ঘদিন কোনও কাজ হয়নি। শুধু রাজনীতিই হয়েছে। এখানেই থামেননি মুথ্যমন্ত্রী। অধীর চৌধুরীর জেলায় গিয়ে তাঁর নাম না করে আবার তিনি বলেন, যাঁরা কিছু করতে পারেন না, তাঁরা শুধু মমতাকে গালি দেন। মমতা যা কাজ করেন, তার এক শতাংশ করে দেখান। তারপর কথা বলবেন। কাজ করবেন না, খালি চমকাবেন। মমতাকে চমকে ধমকে কোনও লাভ নেই। পর্যবেক্ষকদের একাংশের মতে, গরু পাচারের মতো বিষয়, মুর্শিদাবাদের রাজনীতির সঙ্গে আস্টেপৃষ্টে জড়িয়ে। এ দিন সে সব রুখতেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, মুর্শিদাবাদে পরিবর্তনের ঝড় উঠেছে। এখানে স্মাগলিং, গরু পাচার বন্ধ করতে হবে। নারী পাচার বন্ধ করতে হবে। ১০ জন লোকের করে খাওয়ার জন্য জেলার বদনাম করবেন না। শক্ত হাতে দুবৃত্তদের মোকাবিলা করব। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মুর্শিদাবাদ দীর্ঘ কয়েক দশক ধরে কংগ্রেসের দুর্গ বলে পরিচিত। তার সেনাপতি অধীর চৌধুরী। তৃণমূল এখন সেই দুর্গে থাবা বসিয়েছে। এই পরিস্থিতিতে, মুর্শিদাবাদের মানুষ যাতে অধীর মিথ আঁকড়ে না থাকে, সেই বার্তা দিতেই একদিকে, নাম না করে তাঁকে আক্রমণ এবং পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget