এক্সপ্লোর

প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের নতুন নিয়মে নাজেহাল, মেয়াদ বাড়ানোর দাবি শ্রমিক সংগঠনগুলির

বহু কর্মীর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার যোগ করা হয়নি। দুটি নম্বরের সংযুক্তিকরণ না হলে সংশ্লিষ্ট কর্মীর প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির টাকা জমা পড়বে না। জুন থেকে কার্যকর ব্যবস্থা।

হাওড়া: রাজ্যে ৪ লক্ষের বেশি কর্মীর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার যোগ করা হয়নি। দুটি নম্বরের সংযুক্তিকরণ না হলে সংশ্লিষ্ট কর্মীর প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির টাকা জমা পড়বে না। জুন থেকে কার্যকর ব্যবস্থা। যদিও শ্রমিক সংগঠনগুলির দাবি, সরকার অনেক তাড়াহুড়ো করেছে। এতে অনেক শ্রমিক সমস্যায় পড়বেন। মেয়াদ বাড়ানোর দাবি তুলেছে তারা। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় আর্থিক বিপর্যয়ের মধ্যে দেশ। সংগঠিত ক্ষেত্রে যাঁরা চাকরিজীবী, তাঁদেরও টান পড়েছে পকেটে। এই অবস্থায় কষ্টার্জিত প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়ের সুবিধা হাতছাড়া হতে পারে আধারের সঙ্গে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যুক্ত না করলে। ১ জুন থেকেই এই নির্দেশিকা কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। 

Universal Account Number বা UAN হল ১২ সংখ্যার একটি বিশেষ নম্বর। যে সব কর্মচারীর প্রভিডেন্ট ফান্ড থাকে তাঁরা এই নম্বর পান। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, আধার নম্বরের সঙ্গে এই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যুক্ত করতে হবে। তা না হলে সংশ্লিষ্ট কর্মীর প্রভিডেন্ট ফান্ডে কোম্পানির দেওয়া টাকা জমা হবে না।  

হাওড়ার রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনারের দাবি, রাজ্যে রবিবার পর্যন্ত ২৮ লক্ষ ৮৮ হাজার ২৭৮ জন পিএফ সুবিধাভোগীর মধ্যে ২৪ লক্ষ ২২ হাজার ৩৩৬ জন তাঁদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে আধার যুক্ত করেছেন। বাকি ৪ লক্ষ ৬৬ হাজার ৪২ জনের এখনও তা করেননি। 

হাওড়ার ক্ষেত্রে ২ লক্ষ ৮৪ হাজার ৪৪৩ জনের মধ্যে ২ লক্ষ ৫০ হাজার ১৫৮ জনের আধারের সঙ্গে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর যুক্ত হয়েছে। এখনও ৩৪ হাজার ২৮৫ জনের ক্ষেত্রে এই দু’টি নম্বর যুক্ত হয়নি। হাওড়ার রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার বঅভিষেক কুমার জানিয়েছেন, যদি না আধারের সঙ্গে যুক্ত করা হয় তারা পিএফ এর বেনিফিট পাবে না।

যদিও শ্রমিক সংগঠনগুলির অভিযোগ, তাড়াহুড়ো করে এই সংযুক্তিকরণের কাজ করেছে কেন্দ্র। আরও সময় দেওয়ার দাবি তুলেছে তারা। এই দুটি নম্বরের সংযোগ থাকলে করোনা পরিস্থিতিতে চিকিত্‍সা, শিক্ষা, বাড়ি তৈরির মতো প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছেন হাওড়ার রিজিওনাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
CBI On NEET-UG: ২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
২৪-র NEET-UG র প্রশ্ন ফাঁস কাণ্ডে, ‘প্রমাণের অভাবে’ ধৃত ‘কিংপিন’কেই ক্লিনচিট দিল CBI
Weather Update: শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
শনি-রবি তুমুল বৃষ্টি, ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, IMD-র কমলা-হলুদ সতর্কতার আওতায় এই জেলাগুলি
Suvendu Adhikari : ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'
ধর্মতলায় NEET-বিক্ষোভে অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'এদের কী করতে হয় আমি জানি'

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget