এক্সপ্লোর
লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে খুনের পর থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্তের

সোনারপুর: সোনারপুর থানার সুভাষগ্রামের ধানমাঠ এলাকায় যুবতীকে কুপিয়ে খুনের অভিযোগ। ভাড়াবাড়ি থেকে উদ্ধার রক্তাক্ত মৃতদেহ। থানায় এসে আত্মসমর্পণ অভিযুক্তের। পুলিশ সূত্রে খবর, আজ সকাল পৌনে ৮টা নাগাদ সন্ন্যাসী দাস নামে বছর বিয়াল্লিশের এক ব্যক্তি থানায় এসে দাবি করেন, তিনি মঞ্জু নামে বছর তিরিশের এক যুবতীকে খুন করেছেন। ভাঙড়ের বাসিন্দা সন্ন্যাসীর সঙ্গে যাদবপুরের বাসিন্দা ওই যুবতীর পাঁচবছরের সম্পর্ক। দু’জনেরই সংসার রয়েছে। ধানমাঠ এলাকায় বাড়ি ভাড়া নিয়ে সন্ন্যাসী ও মঞ্জু লিভ-ইন করতেন। দু’জনের মধ্যে বচসার জেরে আজ সকালে ওই ব্যক্তি ছুরি দিয়ে কুপিয়ে ওই যুবতীকে খুন করেন বলে অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।
Before You Go
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















