এক্সপ্লোর

হাওড়ায় বোনকে কটূক্তি-ধর্ষণ হুমকি, প্রতিবাদ করায় আক্রান্ত দাদা

কলকাতা: পাঁচলার পর এবার বাগনান। হাওড়ায় ফের আক্রান্ত প্রতিবাদী। গুরুতর আহত ওই যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে। ঘটনাস্থল হাওড়ার বাগনানের আদ্রা গ্রাম। স্থানীয় সূত্রে খবর, বাড়ির চারপাশে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে কয়েকদিন আগে এক যুবকের সঙ্গে বিবাদ বাধে প্রতিবেশী শেখ মোজামের। অভিযোগ, শুক্রবার সকালে ওই যুবকের নাবালিকা বোন যখন টিউশন পড়তে যাচ্ছিল, তখন ওই কিশোরীকে কটূক্তি করে ও ধর্ষণের হুমকি দেয় শেখ মোজাম। সপ্তম শ্রেণির ওই ছাত্রী ঘটনার কথা বাড়িতে জানালে সোমবার সকালে শেখ মোজামের বাড়িতে গিয়ে প্রতিবাদ জানান তাঁর দাদা। অভিযোগ, বচসা চলাকালীন হঠাত্‍ই তাঁর পেটে ছুরি চালিয়ে দেয় মোজাম। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণকে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতাল, পরে  উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পেট থেকে ছুরি বের করতে না পারায় এবং অবস্থার অবনিত হওয়ায় স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযুক্ত পলাতক। মাত্র ২৪ ঘণ্টা আগেই, হাওড়ার পাঁচলায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে খুন হয়েছেন শেখ ইজরায়েল নামে এক জরির কারিগর। খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মৃতেরই এক আত্মীয়কে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার প্রতিবাদী আক্রান্ত বাগনানে। যে বাগনানে গত ১২ অগাষ্ট মদ, গাঁজা বিক্রির প্রতিবাদ করায় ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় এই আইআরবি জওয়ানকে। জওয়ানকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় এক ছাত্রও। শুধু তাই নয়, প্রতিবাদী হয়ে ওঠায় জীবন দিয়েও মাসুল গুণতে হয়েছে অনেককে। যেমন, সালকিয়ার অরূপ ভাণ্ডারী। গত বছর সরস্বতী পুজোর বিসর্জনে পাড়ার তরুণীদের কটুক্তি করছিল কয়েকজন যুবক। প্রতিবাদ করায় অরূপকে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। পরে হাসপাতালে মারা যান ওই প্রতিবাদী। এবার বোনকে কটূক্তি-ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে এক প্রতিবাদী যুবক।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Murshidabad News : পুরনো হত্যা মামলায় গ্রেফতার নবগ্রামের ব্লক তৃণমূল সভাপতি
পুরনো হত্যা মামলায় গ্রেফতার নবগ্রামের ব্লক তৃণমূল সভাপতি
Maa Canteens : এবার ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত, মা ক্যান্টিন নিয়ে আরও কী কী ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের ?
এবার ৫ টাকাতেই মিলবে মাছ-ভাত, মা ক্যান্টিন নিয়ে আরও কী কী ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের ?
Anandapur Incident : এখনও বিচার পায়নি ২৭ জন নিহতের পরিবার ! খুব দ্রুত খুলছে নাজিরাবাদ ফাইলস; স্পষ্ট জানালেন BJP বিধায়ক
এখনও বিচার পায়নি ২৭ জন নিহতের পরিবার ! খুব দ্রুত খুলছে নাজিরাবাদ ফাইলস; স্পষ্ট জানালেন BJP বিধায়ক
News Live:আদালত থেকে বেরনোর সময় মমতাকে ঘিরে উত্তেজনা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান
আদালত থেকে বেরনোর সময় মমতাকে ঘিরে উত্তেজনা, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে 'চোর চোর' স্লোগান

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৫.২৬) পর্ব ২:হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা,বেরোনোর সময় 'চোর-চোর' স্লোগান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৪.৫.২৬) পর্ব ১: তিলজলায় বুলডোজার অভিযান। গড়িয়ায় ভাঙা হল বেআইনি টাওয়ার
Agnimitra Paul News: বেআইনি পার্কিং বরদাস্ত নয়, হুঁশিয়ারি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের
Samik Bhattacharya News: 'আমরা লুকিয়ে কাজ করি না, গোপন উদ্দেশ্য নেই', বললেন BJP-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.০৫.২০২৬)।বন্ধ অবৈধ টোল,ভিনরাজ্যে আলু রফতানি, চিংড়িহাটা মেট্রোর কাজে ছাড়পত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?
Sujata Mondal: 'বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত', তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
'বিবেকের দংশন, শিক্ষকদের মারের দাগ আমার গায়ে লাগত', তৃণমূল ছাড়লেন সুজাতা মণ্ডল
Chingrighata Metro: চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?
চিংড়িঘাটা মেট্রোর জট কাটছে অবশেষে, কবে থেকে কাজ শুরু?
Agnimitra Paul: 'চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি', জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
'চিরকাল তো বাসে-ট্রামেই যাতায়াত করেছি', জ্বালানি সাশ্রয় নিয়ে বড় বার্তা পুরমন্ত্রী অগ্নিমিত্রার
MG Majestor: শক্তিশালী ইঞ্জিন ও আরামদায়ক রাইড, ফরচুনারকে টেক্কা দেবে MG-র এই গাড়ি?
শক্তিশালী ইঞ্জিন ও আরামদায়ক রাইড, ফরচুনারকে টেক্কা দেবে MG-র এই গাড়ি?
Indian Cricket Team: সহজে টেস্ট ক্যাপ বিলি নয়, ফাস্ট বোলারদের নিয়ে হবে আলোচনা, আগরকরের সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই!
সহজে টেস্ট ক্যাপ বিলি নয়, ফাস্ট বোলারদের নিয়ে হবে আলোচনা, আগরকরের সঙ্গে বৈঠকে বসছে বিসিসিআই!
Suvendu Adhikari : আলু চাষিদের জন্য বড় বার্তা ! এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আলু চাষিদের জন্য বড় বার্তা ! এবার থেকে পাবেন এই সুবিধা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
RCB vs KKR: ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, ঢাকা গোটা মাঠ, আদৌ আরসিবি বনাম কেকেআরের ম্যাচ হবে তো?
ঝমঝমিয়ে পড়ছে বৃষ্টি, ঢাকা গোটা মাঠ, আদৌ আরসিবি বনাম কেকেআরের ম্যাচ হবে তো?
Embed widget