এক্সপ্লোর

হানা দিয়েছে করোনা, প্রাণ বাঁচাতে আমেরিকা ছাড়ছেন চিনা পড়ুয়ারা, প্লেনের টিকিটভাড়া পড়ছে ১৫ লাখ করে

জানা যাচ্ছে, মুখে স্পষ্ট করে না বললেও চিন সরকার চায় না, অন্য দেশে থাকা তাদের নাগরিকরা দেশে ফিরে আসুন।

বেজিং: এতদিন গোটা বিশ্ব তাড়াহুড়ো করে চিন ছাড়ছিল। এবার চিনারা আমেরিকা ছাড়ছেন। কারণ সেই করোনা। চিনে নাকি করোনার প্রভাব কমেছে, ছড়িয়ে পড়েছে বাকি বিশ্বে। ধনীতম দেশ আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে, এই পরিস্থিতিতে ধনী চিনা পড়ুয়ারা তড়িঘড়ি আমেরিকা ছেড়ে দেশে ফিরছেন। বাবা মাকে চাপ দিয়ে হাজার হাজার ডলার খরচ করে প্রাইভেট জেটের সিট বুক করছেন তাঁরা। গোটা বিশ্বেই এখন কার্যত লকডাউন। বাড়ি ফেরার উপায় বলতে শুধু অল্প কিছু চার্টার্ড ফ্লাইট আর প্রশান্ত মহাসাগরের ওপর ৬০ ঘণ্টার উড়ান। সাংহাইয়ের আইনজীবী জেফ গং যেমন আমেরিকায় পঠনরত মেয়েকে প্রশ্ন করেছেন, সে ১,৮০,০০০ ইউয়ান বা ২৫,৪৬০ ডলার পকেট মানি চায়, না প্রাইভেট ফ্লাইটে করে বাড়ি ফেরার টিকিট? তাঁর মেয়েই শুধু নয়, আমেরিকার বেশিরভাগ চিনা পড়ুয়াই এখন দ্রুত দেশে ফিরতে চান। কিন্তু মুশকিল হল, যখন তখন বাতিল হয়ে যাচ্ছে বিমান। মঙ্গলবার আমেরিকা আর চিনের মধ্যে যাতায়াত করা ৩,৮০০টি উড়ানের মধ্যে ৩,১০২টিই বাতিল হয়ে গিয়েছে। তাই পড়ুয়ারা চেষ্টা করছেন বেশ কয়েকজন মিলে একটি উড়ান ভাড়া করে দেশে ফিরে আসতে। কিন্তু সমস্যা হল, বেজিং তাদের মূল ভূখণ্ডে বিদেশ থেকে যাবতীয় চার্টার্ড ফ্লাইট বন্ধ করে দিয়েছে, শিগগিরই একই পথে হাঁটবে সাংহাই। হংকং ও ম্যাকাও-ও ট্রানজিট ফ্লাইট নামতে দিচ্ছে না। ফলে হু হু করে বাড়ছে প্লেনের টিকিটের দাম। লস অ্যাঞ্জেলস থেকে সাংহাইমুখী মার্কিন এয়ার চার্টার সার্ভিসের ১৪ আসনের বম্বার্ডিয়ার ৬০০০ আসন পিছু নিচ্ছে ২.৩ মিলিয়ন ইউয়ান বা ৩২৫,৩০০ ডলার। এ জন্য প্রথমেই মিটিয়ে দিতে হচ্ছে ২৩,০০০ ডলার। কিন্তু চিন থেকে আসা বিমানকে আমেরিকায় নামতে দেওয়া হচ্ছে না, আবার আমেরিকায় নথিবদ্ধ বিমান চিনে নামতে পারছে না। জানা যাচ্ছে, মুখে স্পষ্ট করে না বললেও চিন সরকার চায় না, অন্য দেশে থাকা তাদের নাগরিকরা দেশে ফিরে আসুন। তাই সরকারি নির্দেশ না এলেও মৌখিকবাবে এই সব উড়ান বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে, দ্রুত বন্ধ হচ্ছে পড়ুয়াদের ফিরে আসার যাবতীয় রাস্তা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live :'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'যুবসাথী' নিয়ে নবান্নে প্রশাসনিক বৈঠকে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
US-Iran War: হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজকে ছাড়? অস্বীকার ইরানের, গুজবে ছড়াল ধন্দ
হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজকে ছাড়? অস্বীকার ইরানের, গুজবে ছড়াল ধন্দ
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Cylinders Stock: সঙ্কটের সময় বাড়িতে অনেক গ্যাস সিলিন্ডার মজুত করছেন ? শাস্তি হতে পারে, কী বলছে আইন?
সঙ্কটের সময় বাড়িতে অনেক গ্যাস সিলিন্ডার মজুত করছেন ? শাস্তি হতে পারে, কী বলছে আইন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
UPI Alert : সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
সাবধান ! আপনার ফোনের দখল নিতে পারে 'ডিজিটাল লুটেরা' , UPI অ্যাকাউন্ট হবে খালি ?
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget