এক্সপ্লোর

ইংরেজিতে ছুটির দরখাস্ত লিখুন, ইংরেজি কাগজ পড়ুন, ডিকশনারি কিনুন, উত্তর প্রদেশের বলরামপুরের এসপি-র নির্দেশিকা ঘিরে বিতর্ক

রাজ্যের এক শীর্ষ পুলিশকর্তা জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিক্রিয়া ও নির্দেশের অপেক্ষায় রয়েছেন।

বলরামপুর: ইংরেজি সংবাদপত্র পড়ুন। ইংরেজিতে লিখে ছুটির দরখাস্ত জমা দিন। উত্তর প্রদেশের বলরামপুরের পুলিশ সুপারিন্টেডেন্ট (এসপি) ডেনরঞ্জন বর্মা তাঁর অধঃস্তনদের এমনই নির্দেশ দিলেন। সমস্ত পুলিশকর্মীদের ইংরেজিতে সড়গড় করে তুলতে গত কয়েক সপ্তাহ ধরে একাধিক ক্লাসের আয়োজন করা হয়েছিল এসপি-র নির্দেশে। তারপরই লিখিত নির্দেশিকা জারি করা হল। সূত্রের খবর, এসপি-র নির্দেশিকা পেয়ে নড়েচড়ে বসেছেন জেলার পুলিশকর্মীরাও। ইংরেজি বই ও ডিকশনারি কেনাও শুরু করে দিয়েছেন অনেকে। যদিও রাজ্যের শীর্ষ পুলিশ কর্তারা এমন নির্দেশিকা পাঠানোর সত্যতা স্বীকার করতে চাননি। এডিজি আইনশৃঙ্খলা পিভি রামশাস্ত্রী জানিয়েছেন, তাঁর কাছে এমন কোনও নির্দেশিকা পাঠানোর কোনও তথ্য নেই। পাঠানো হলে সেটা জেলাভিত্তিক সিদ্ধান্ত হতে পারে বলে অভিমত তাঁর। দেবীপতনের ডিআইজি রাকেশ সিংহর গলাতেও একই সুর। জানিয়েছেন, তাঁর কাছে এমন কোনও তথ্য নেই। তিনি বলেছেন, ‘উচ্চস্তর থেকে এমন কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। ইংরেজি ব্যবহার গুরুত্বপূর্ণ কি না, সেটা নীতিসংক্রান্ত সিদ্ধান্ত। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ডিজিপি এবং অন্যান্যরা ঠিক করেন কী যোগ্যতা আমাদের কর্মীদের দরকার। এ নিয়ে আর কিছু বলতে পারব না।’ যদিও এসপি ডেনরঞ্জন বর্মা জানিয়েছেন, তাঁর সিদ্ধান্ত একেবারে সঠিক। বলেছেন, ‘এর কারণ হল সাইবার ক্রাইমের সমস্ত অভিযোগ ইংরেজিতে আসে। তাই ভাষাটায় কাজ চালানোর মতো ক্ষমতা থাকা প্রয়োজন। তা নাহলে আদালতের রায়, যার সবই হয় ইংরেজিতে, বুঝতে অসুবিধা হচ্ছে পুলিশকর্মীদের। ভুলও হচ্ছে।’ বর্মা আরও জানিয়েছেন যে, গুগলের সাহায্য নিয়ে পুলিশকর্মীরা ছুটির দরখাস্ত করছেন। বর্মা বলেছেন, ‘আমি দরখাস্ত দেখে বানান সংশোধন করি। আমি চাই সকলে ইংরেজি কাগজ পড়ুক, ডিকশনারি কিনুক এবং সঠিক ইংরেজি লিখুক। সেটা নিশ্চিত করতে বিভিন্ন পুলিশ থানা পর্যবেক্ষণ করব আমি।’ রাজ্যের এক শীর্ষ পুলিশকর্তা জানিয়েছেন, তাঁরা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রতিক্রিয়া ও নির্দেশের অপেক্ষায় রয়েছেন।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Abhijeet Dipke : বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...
বিশাল মিছিল করে সুপ্রিম কোর্টে গেল বিরোধী শিবির, প্রতিক্রিয়া দিলেন অভিজিৎ দীপকে...

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget