এক্সপ্লোর

Success Story : অ্যামাজনে বিরাট অঙ্কের বেতনের চাকরি ! ইতিহাস গড়লেন NIT Patna-র ছাত্র অভিষেক

অ্যামাজনে বিরাট অঙ্কের বেতনের চাকরি পান তিনি। একেবারে ১.৮ কোটি টাকার চাকরি !

পাটনা : বরাবর ভাল ছাত্র ছিলেন। পড়াশোনাই ধ্যানজ্ঞান । কিন্তু পড়াশুনো শেষ করেই যে এমনটা চাকরি পেয়ে যাবেন, হয়ত ভাবতেও পারেননি বিহারের এই তরুণ। ২০২২ সালে ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সামনে একটা মাইলস্টোন তৈরি করে দেন এনআইটি পাটনার (NIT Patna ) ছাত্র অভিষেক কুমার (Abhishek Kumar) । তাঁর জীবনের প্রথম চাকরির বেতনের প্যাকেজ এক কথায় তাক লাগানো।

অ্যামাজনে বিরাট অঙ্কের বেতনের চাকরি

২০২২ সালে ইতিহাস তৈরি করেন অভিষেক।  অ্যামাজনে বিরাট অঙ্কের বেতনের চাকরি পান তিনি। একেবারে ১.৮ কোটি টাকার চাকরি !  তথ্য বলছে, এমন বিরাট অফার এখনও অবধি কোনও এনআইটি শিক্ষার্থী পায়নি, অভিষেকই প্রথম। এমন ১.৮ কোটি টাকা বেতনের প্যাকেজ কোনও আইআইটি এবং আইআইএম-এর ছাত্রদেরও দেওয়া হয় না।                

অভিষেক কুমার ঝাঝার ( Jhajha ) বাসিন্দা । তিনি কম্পিউটার সায়েন্স শাখার ছাত্র ছিলেন। অভিষেক কুমারকে ২১ এপ্রিল, ২০২২-এ নির্বাচন করেন অ্যামাজনের কর্মকর্তারা।  ২০২১ সালের ডিসেম্বরে কোডিং পরীক্ষা দিয়েছিলেন তিনি।  ২০২২ এর ১৩ এপ্রিল তিনি তিন রাউন্ডে এক ঘণ্টা করে ইন্টারভিউ দেন। জার্মানি, আয়ারল্যান্ডের ইন্টারভিউয়ারদের মুগ্ধ করেছিলেন উত্তরে। তাঁর  ব্লকচেইন প্রোজেক্ট সকলের মন জিতে নেয়। চাকরির জন্য নির্বাচিত হন তিনি। 

অভিষেক কীসে কীসে অভিজ্ঞ ?                                         

অভিষেক কুমার তাঁর লিঙ্কডইন প্রোফাইলে লিখছেন, 'আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রায় ১ বছরের অভিজ্ঞতা আছে। জাভা, সি++, স্প্রিং বুট, জাভাস্ক্রিপ্ট, লিনাক্স এবং বিভিন্ন ডাটাবেসে অভিজ্ঞতা আছে। আমার নেটওয়ার্কিং, ব্যাকএন্ড এবং ডেটাবেস ইঞ্জিনিয়ারিং সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। আমি সবসময় সফ্টওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের সন্ধান করি' 

অভিষেক কুমারের আগে, NIT পাটনার অদিতি তিওয়ারি ফেসবুক থেকে সর্বোচ্চ ১.৬ কোটি টাকার প্যাকেজ পেয়েছিলেন। অদিতি তিওয়ারি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) এর ছাত্রী ছিলেন এবং তিনি Facebook এ ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করার জন্য নির্বাচিত হন। অদিতি তিওয়ারির বাবা টাটা স্টিলের কর্মী এবং তার মা একজন সরকারি স্কুলের শিক্ষক। অদিতি তিওয়ারির আগে, এনআইটি ছাত্রী এবং পাটনার মেয়ে সম্প্রীতি যাদব গুগলে ১.১১ টি টাকার প্যাকেজ পেয়েছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভোটের আগে খাস কলকাতায় চলল গুলি, শ্যুটআউট তৃণমূলকর্মীর মৃত্যু !
ভোটের আগে খাস কলকাতায় চলল গুলি, শ্যুটআউট তৃণমূলকর্মীর মৃত্যু !
Kolkata News: ভয়ঙ্কর কাণ্ড কলকাতায় ! ভোটের আগে পাটুলিতে শ্যুটআউট, মৃত্যু তৃণমূলকর্মীর
ভয়ঙ্কর কাণ্ড কলকাতায় ! ভোটের আগে পাটুলিতে শ্যুটআউট, মৃত্যু তৃণমূলকর্মীর
Energy Lockdown: কোভিড অতীত, জ্বালানির অভাবে কি সত্যিই এবার থমকে যাবে সব? কী এই এনার্জি লকডাউন?
কোভিড অতীত, জ্বালানির অভাবে কি সত্যিই এবার থমকে যাবে সব? কী এই এনার্জি লকডাউন?
WB Assembly Election 2026: প্রার্থী হয়েই পানিহাটির মানুষকে 'প্রতিবাদ' শেখাতে চান, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি 'অভয়া'র মায়ের
প্রার্থী হয়েই পানিহাটির মানুষকে 'প্রতিবাদ' শেখাতে চান, মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি 'অভয়া'র মায়ের

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Iran Israel War : হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
হিজবুল্লাহ-হামাসকে সমর্থন করা যাবে না, ইরান-ইজরায়েল যুদ্ধ থামাতে ১৫ শর্ত দিলেন ট্রাম্প
EPFO 3.0 : ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মতো কাজ করবে প্রভিডেন্ট ফান্ড, পাবেন ATM, UPI-এর সুবিধা, কবে চালু ?
Indian Railways: ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
ট্রেনের টিকিট বাতিল করলে ৫০ শতাংশ কেটে নেবে রেল, এই তারিখ থেকে নতুন নিয়ম
Pipeline Gas Connection : পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
পাইপের গ্য়াস না নিলে আর পাবেন না LPG, নির্দিষ্ট সময় বেঁধে দিল সরকার
Congress News: পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
পার্টি অফিস খালি করতে বলা হল কংগ্রেসকে, যুব কংগ্রেসের দলীয় কার্যালয়ও ছাড়তে নির্দেশ
Iran US Israel War : ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
ট্রাম্পের হুমকিতে পিছু হটল ইরান ? 'কোনওদিনই পরমাণু অস্ত্র তৈরি করবে না ! '
LPG Crisis : ৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
৩ মাস পর বন্ধ হতে পারে সিলিন্ডার সাপ্লাই ! রান্নার গ্যাস নিয়ে নতুন নির্দেশিকা সরকারের
Stock Market Holidays : আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
আজ খোলা থাকবে বাজার ? আগামী ৮ সেশনে ৩ দিন থাকছে ছুটি
Embed widget