Suicide Blast in Pakistan: আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার ধড়হীন মাথা, বাড়ছে হতাহতের সংখ্যা
Khyber Pakhtunkhwa Blast: পাকিস্তানের উত্তর-পশ্চিমে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিস্ফোরণ ঘটেছে।

নয়াদিল্লি: তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। শান্তিপূর্ণ মিছিল চলাকালীন বিস্ফোরণ ঘটল। পুলিশকর্মীদের লক্ষ্য করেই বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কমপক্ষে সাত জনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। (Khyber Pakhtunkhwa Blast)
পাকিস্তানের উত্তর-পশ্চিমে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিস্ফোরণ ঘটেছে। আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হাঙ্গু জেলায় তীব্র বিস্ফোরণ ঘটে। এটি একটি আত্মঘাতী বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনও সংস্থা হামলার দায় স্বীকার করেনি। (Suicide Blast in Pakistan)
কাবল শহলে এদিন বিস্ফোরণ ঘটে। শহরের পুলিশ প্রধান মহম্মদ ওমার জানিয়েছেন, স্থানীয় যুবকরা 'শান্তি মিছিল' বের করেছিলেন। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণস্থল থেক একজনের কাটা মাথা উদ্ধার হয়েছে। তাই আত্মঘাতী হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের তীব্রতা কেমন ছিল, কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে এই মুহূর্তে।
पाकिस्तान के खैबर पख्तूनख्वा में शांति रैली के दौरान धमाका, सात लोगों की मौत#Pakistan pic.twitter.com/HQ3F5lv1Np
— Abhishek Vijay (@AnchorAbhishek2) August 2, 2026
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত কয়েক মাস ধরেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। নিরাপত্তার অবনতি হচ্ছিল লাগাতার। সেই নিয়ে ‘শান্তি মিছিল’ বেরিয়েছিল আজ। স্থানীয় জনজাতি পরিষদ ‘সোয়াট আমন জিরগা’র তরফে ওই ‘শান্তি মিছিলে’র আয়োজন করা হয়। পোস্টার-প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছিলেন অনেকে। স্লোগানও উঠতে শোনা যায়। এলাকায় শান্তি ফেরানোর পক্ষে সওয়াল করেন তাঁরা।
আরও পড়ুন: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
ওই মিছিল চলাকালীনই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং উদ্ধাকারী দল। অন্য তদন্তকারী সংস্থাও পৌঁছেছে। খালি করে দেওয়া হয়েছে এলাকা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা।
আফগান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া বরাবরই উপদ্রুত এলাকা বলে পরিচিত। সাম্প্রতিক কালে সেখানে সন্ত্রাসবাদীদের অতিসক্রিয়তা বেশি করে চোখে পড়ছে। সাধারণ নাগরিক এবং পুলিশ ও প্রশাসনকে লক্ষ্য করে পর পর হামলার ঘটনা ঘটেই চলেছে সেখানে। বিস্ফোরণ, এলোপাথাড়ি গুলি, বাদ নেই কিছুই। সন্ত্রাসবাদীদের দৌরাত্ম্যের জেরে উচ্চ সতর্কতাও জারি হয়েছিল সোয়াটে।























