এক্সপ্লোর

কৃষক  প্রতিবাদ: ভারতের আপত্তির পরও অনড় ট্রুডো, ‘বিশ্বের যে কোনও প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদে সমর্থন’

দিল্লির বুকে চলা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। দিনকয়েক আগে এক ভিডিও বার্তায় তিনি কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেন। আর তাতেই ক্ষুব্ধ হয় কেন্দ্রীয় সরকার। এবিষয়ে তিনি বলেন, বিশ্বের যে কোনও প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করবে কানাডা।

নয়াদিল্লি: ভারতের কৃষক আন্দোলন নিয়ে নিজের অবস্থানে অনড় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।  ট্রুডোর বক্তব্যের বিরুদ্ধে কানাডার হাই কমিশনারকে তলব করে শুক্রবারই ভারত সরকার অসন্তোষ জানায়। কিন্তু ট্রুডো বুঝিয়ে দিলেন, তিনি নয়াদিল্লির আপত্তি গায়েই মাখছেন না। গোড়ার বক্তব্য়ের প্রতিধ্বনি করে তিনি জানিয়ে দিয়েছেন, বিশ্বের যে কোনও প্রান্তে শান্তিপূর্ণ অবস্থানকে সমর্থন করবে কানাডা।

পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা সংসদে পাশ হওয়া তিনটি কৃষিবিল প্রত্যাহারের দাবিতে রাস্তায় নেমেছেন। দিল্লির বুকে চলা কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। দিনকয়েক আগে এক ভিডিও বার্তায় তিনি কৃষকদের উদ্দেশ্যে বার্তা দেন। আর তাতেই ক্ষুব্ধ হয় কেন্দ্রীয় সরকার। এবিষয়ে তিনি বলেন, বিশ্বের যে কোনও প্রান্তে শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করবে কানাডা। আমরা আন্দোলনের শান্তিপূর্ণ চেহারা দেখে সন্তুষ্ট। এদিকে এতে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হচ্ছে বলে শুক্রবার কানাডার রাষ্ট্রদূতকে তলব করে জানিয়ে দেয় বিদেশমন্ত্রক।  ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষতি হওয়ার হুঁশিয়ারি নিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হলে ট্রুডো বলেন, কানাডা সবসময়ই  দুনিয়ার যে কোনও জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের পক্ষে থাকবে।  আর আমরা এটা দেখে খুশি যে, উত্তেজনা হ্রাস ও আলোচনার লক্ষ্যে পদক্ষেপ করা হচ্ছে।

কেন্দ্রের ৩ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নেমেছেন হাজার হাজার কৃষক। দিল্লিতে ঢোকার আগে পুলিশ পথ আটকায়। তাদের বক্তব্য সংশ্লিষ্ট আইনগুলি বাতিল করতে হবে। গত সপ্তাহ থেকে দফায় দফায় কেন্দ্রের সঙ্গে বৈঠক হয়েছে। কিন্তু মেলেনি কোনও সমাধান সূত্র। এই নিয়ে টুইটারে ভিডিও বার্তা দেন কানাডার প্রধানমন্ত্রী। এই প্রতিবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আবেদন জানান, কৃষকদের শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেওয়া উচিত।

  মূলত পঞ্জাবের শিখরা এই আন্দোলনের সামনের সারিতে আছে। যারা কানাডায় সংখ্যালঘু বলে পরিচিত। এদিন বিবৃতি জারি করে ভারতের বিদেশমন্ত্রক বলে, অযাচিত হস্তক্ষেপের জন্য কানাডাকে সমন পাঠানো হয়েছে।  এই আচরণ চলতে থাকলে ভারত এবং কানাডার সম্পর্ক নষ্ট হবে। আমরা আশা করব কানাডা সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষায় সাহায্য করবে। কৃষকদের সমর্থন করার জন্য কানাডার প্রধানমন্ত্রী  ‘অপরিণত রাজনীতিক’ আখ্যা দিয়েছেন দেশের প্রাক্তন বিদেশসচিব কানওয়াল সিবল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget