এক্সপ্লোর

CJP Saurav Das: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে ক্ষুব্ধ CJP নেতা, “আমাদের আরশোলায় পরিণত করেছে”!

বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর ক্ষুব্ধ CJP নেতা সৌরভ দাস। দূষণ, বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস নিয়ে সমাজমাধ্যমে তীব্র কটাক্ষ।

নয়া দিল্লি: বিষাক্ত বায়ুদূষণ, বেহাল রাস্তা, পেট্রোলের আকাশছোঁয়া দাম, প্রশ্নপত্র ফাঁস কিংবা বেকারত্ব—সাধারণ মানুষের একের পর এক সমস্যার কথা তুলে ধরে এবার সুপ্রিম কোর্টকে তীব্র কটাক্ষ করলেন ককরোচ জনতা পার্টির (CJP) নেতা সৌরভ দাস। তাঁর বক্তব্য, সমস্যার সমাধান না করে যদি মানুষকে সেই সমস্যা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়, তাহলে এমন ব্যবস্থাই মানুষকে 'আরশোলা'য় পরিণত করেছে। সমাজমাধ্যমে তাঁর এই পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে কী বলেছিল সুপ্রিম কোর্ট?

ঘটনার সূত্রপাত উৎসবের মরশুমে বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে দায়ের হওয়া একটি মামলাকে কেন্দ্র করে। অভিযোগ, দীপাবলির আগে দেশের একাধিক অভ্যন্তরীণ রুটে বিমানের টিকিটের দাম স্বাভাবিকের তুলনায় প্রায় ২ থেকে ৭ গুণ বেড়ে গিয়েছে। এমনকী, কিছু ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির পরিমাণ ৭০০ শতাংশ পর্যন্ত বলে দাবি করা হয়।

এই পরিস্থিতিতে বিমান ভাড়ার উপর নিয়ন্ত্রণ এবং যাত্রীদের স্বার্থরক্ষার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এক আবেদনকারী। সোমবার, ২ নভেম্বর মামলাটির জরুরি শুনানির আর্জি জানানো হয় বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি অপরেশ কুমার সিংয়ের বেঞ্চে।

আবেদনকারীর আইনজীবী আদালতে জানান, বিমানের ভাড়া প্রায় ৭০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিমান পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ভাড়া বৃদ্ধি সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলেও যুক্তি দেন তিনি। কিন্তু মামলাটির জরুরি শুনানির আবেদন গ্রহণ করেনি শীর্ষ আদালত। বিচারপতির পর্যবেক্ষণ ছিল, বিমানে যাতায়াত না করলেই হয়।

'এই ব্যবস্থাই আমাদের আরশোলা বানিয়েছে', কী লিখলেন সৌরভ দাস?

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। সমাজমাধ্যমে একটি পোস্টে একের পর এক নাগরিক সমস্যার উদাহরণ তুলে ধরেছেন তিনি।

তাঁর বক্তব্যের সারমর্ম, বিষাক্ত বায়ুদূষণ হলে শ্বাস নেবেন না, রাস্তায় গর্ত থাকলে হাঁটবেন না, পেট্রোলের দাম বেশি হলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবেন না। প্রশ্নপত্র ফাঁস হলে পরীক্ষা দেবেন না, সংবাদমাধ্যম সমাজকে বিভক্ত করলে টিভি দেখবেন না। ভুয়ো ধর্মগুরুরা ধর্ম নিয়ে ব্যবসা করলে তাঁদের কাছে যাবেন না। আর বেকারত্বের সমস্যা থাকলে চাকরির খোঁজই করবেন না!

এরপরই তীব্র কটাক্ষ করে সৌরভের মন্তব্য, এই ধরনের ব্যবস্থাই মানুষকে আরশোলায় পরিণত করেছে। অর্থাৎ, সমস্যার মোকাবিলা বা সমাধানের পরিবর্তে মানুষকেই সমস্যার সঙ্গে মানিয়ে নিতে বলা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

আগেও আদালতের পর্যবেক্ষণ নিয়ে সরব হয়েছিলেন সৌরভ

উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছিল। গত ১৫ মে একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত কিছু বেকার আইনজীবী এবং সমাজমাধ্যমে সক্রিয় ব্যক্তিদের প্রসঙ্গে 'আরশোলা'র উপমা ব্যবহার করেছিলেন। সেই মন্তব্যের পরেই সমাজমাধ্যমে তৈরি হয় ককরোচ জনতা পার্টি বা CJP।

পরবর্তীতে প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন, তাঁর মন্তব্য দেশের যুবসমাজের বিরুদ্ধে নয়। বরং ভুয়ো ডিগ্রির সাহায্যে পেশায় প্রবেশ করা ব্যক্তিদের উদ্দেশেই ওই পর্যবেক্ষণ ছিল বলে ব্যাখ্যা দেন তিনি।

তবে সেই মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া ককরোচ জনতা পার্টি পরবর্তীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সরব হয়েছে। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব এবং শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে তাদের প্রতিবাদ নজর কেড়েছে।

এবার বিমান ভাড়া বৃদ্ধি নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে কেন্দ্র করে ফের সরব CJP নেতা সৌরভ দাস। সাধারণ মানুষের সমস্যা নিয়ে তাঁর এই ব্যঙ্গাত্মক পোস্ট নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Abhijeet Dipke : ককরোচ জনতা পার্টির একমাত্র লক্ষ্য কী ? ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে বড় মন্তব্য অভিজিৎ দীপকের
ককরোচ জনতা পার্টির একমাত্র লক্ষ্য কী ? ৫ রাজ্যে বিধানসভা ভোটের আগে বড় মন্তব্য অভিজিৎ দীপকের
News Live: এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
এবার চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
NCPI: চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
চোপড়া পঞ্চায়েত সমিতিতেও তৃণমূলে ভাঙন ধরাল NCPI, একযোগে দল ছাড়লেন ১৯জন
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Advertisement

ভিডিও

Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি
BJP Government in Bengal | তোলাবাজি, কাটমানি বন্ধে কড়া বিজেপি বিধায়কদের, মানবাজারে বসল ড্রপ বক্স
Govt Hospital | সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ,ইঞ্জেকশন ।পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের
NCPI News | ডেডলাইন মেনে অধ্যক্ষকে চিঠি NCPI সাংসদদের, কী লিখলেন তাঁরা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget