এক্সপ্লোর

Mahua Moitra: সুপ্রিম কোর্টে পিছোল মহুয়ার আবেদনের শুনানি, ফাইল পড়ে দেখতে সময় লাগবে, জানাল শীর্ষ আদালত

Supreme Court: নিয়ম বহির্ভূত ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ এনেছেন মহুয়া।

নয়াদিল্লি: সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূলের Mahua Moitra (মহুয়া মৈত্র )। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্টে (Supreme Court) মহুয়ার আবেদনের শুনানি হল না। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত আবেদনের শুনানি স্থগিত রাখা হয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, আগে সব ফাইল পড়ে দেখতে হবে তাদের। তার জন্য সময়ের প্রয়োজন। তার পর বিষয়টি নিয়ে শুনানি হবে। নিয়ম বহির্ভূত ভাবে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ এনেছেন মহুয়া।

টাকার বিনিময়ে সংসদে আদানিদের নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ মহুয়ার বিরুদ্ধে। বিজেপি সাংসদ নিশাকান্ত দুবে মহুয়ার বিরুদ্ধে এই অভিযোগ আনেন। সেই নিয়ে বিস্তর টানাপোড়েনের সাক্ষী থেকেছে গোটা দেশ। শেষ পর্যন্ত গত ৮ ডিসেম্বর সংসদের নীতি কমিটি রিপোর্ট জমা দেয়, তাতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করে তারা। সেই মতো বহিষ্কার করা হয় মহুয়াকে। ,

কিন্তু যে ভাবে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছে মহুয়াকে, সেই নিয়ে গোড়া থেকেই প্রশ্ন উঠছে। শুধু তাই নয়, বিজেপি সাংসদ নিশিকান্তের আনা অভিযোগ নিয়েও প্রশ্ন উঠছে বিরোধী শিবির থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পপতি গৌতম আদানিকে অন্যায় ভাবে একাধিক সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে সরব হয়েছিলেন বলেই, পরিকল্পনা করে মহুয়াকে সংসদ থেকে বহিষ্কার করা হল বলে অভিযোগ বিরোধীদের। 

আরও পড়ুন: Amit Shah: নিরাপত্তায় গাফিলতি মানলেও, লোকসভায় তাণ্ডবের ঘটনায় বিরোধীদের নিশানা শাহের

সংসদের নীতি কমিটির তদন্ত প্রক্রিয়া নিয়েও কম প্রশ্ন নেই। তদন্তের নামে মহুয়ার ব্যক্তিগত জীবন নিয়ে অনৈতিক প্রশ্ন করা হয় বলে অভিযোগ। এ ব্যাপারে তৃণমূল তো বটেই, কংগ্রেস, সিপিএম, রাষ্ট্রীয় জনতা দল-সহ I.N.D.I.A জোটের অন্য শরিকরাও মহুয়ার পাশে দাঁড়িয়েছে। সংসদে জ্বালাময়ী ভাষণের জন্য পরিচিত মহুয়া। একা মহিলা সাংসদকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।

মহুয়া নিজেও হার মানতে নারাজ। তাঁর প্রশ্ন, তাঁর বিরুদ্ধে একটি অভিযোগও প্রমাণ করা যায়নি, টাকার লেনদেনের কোনও তথ্য দেখাতে পারেননি অভিযোগকারী, তাহলে কোন যুক্তিতে, কিসের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হল? টাকার অভিযোগ তদন্ত করে দেখার যে সুপারিশ রয়েছে নীতি কমিটির সুপারিশে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্ত যেখানে করতে হবে বলা রয়েছে, সেখানে তদন্তের আগে মহুয়াকে বহিষ্কার করা হল কোন যুক্তিতে, প্রশ্ন উঠছে। সেই নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মহুয়া। সংসদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা
GEN Z-র বিরাট জয়,ছাত্র আন্দোলনে মাথা নোয়াল ঝাড়খণ্ড সরকারও, বাতিল হল নিয়োগ পরীক্ষা

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget