এক্সপ্লোর

Premarital Intimacy : বিয়ের আগে শারীরিক সম্পর্ক করা অন্যায়? গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

বিয়ে আগে সম্মতিতে সম্পর্ক অপরাধ নয়। তবে মিথ্যা প্রতিশ্রুতি, প্রতারণা, জোর বা পরিচয় গোপন করে সম্পর্ক হলে অপরাধ হতে পারে।

বিয়ে না হওয়া অবধি কাউকে বিশ্বাস করবেন না, অবিবাহিত যুগলদের সতর্ক করে দিল শীর্ষ আদালত । সোমবার একটি মামলার শুনানি চলাকালীন এমনটাই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট।  আদালতের পর্যবেক্ষণ, বিয়ের আগে ছেলে এবং মেয়ে উভয়ের কাছেই  সম্পূর্ণ অপরিচিত। বিবাহের আগে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তাঁদের সতর্ক থাকা দরকার।  আদালতের মতে, বিয়ের আগে ছেলে ও মেয়ে পরস্পরের কাছে অচেনা। তাই শারীরিক সম্পর্কে জড়ানোর আগে সতর্ক হওয়া দরকার।

সুপ্রিম কোর্ট সোমবার একটি জামিনের আবেদনের শুনানির সময় বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখে। আদালতের বক্তব্য, বিয়ে না হওয়া পর্যন্ত ছেলে এবং মেয়ে একে অপরের কাছে অপরিচিত। তাই তাদের শারীরিক সম্পর্কের বিষয়ে খুব সতর্ক হওয়া উচিত। এমনই পর্যবেক্ষণ বিচারপতি বি.ভি. নাগারত্না এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের। 

মামলাটি ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত। অভিযোগকারী মহিলার সঙ্গে ২০২২ সালে একটি বৈবাহিক ওয়েবসাইটের মাধ্যমে অভিযুক্তের পরিচয় হয়, তারপর দেখা। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত ব্যক্তি দিল্লিতে এবং পরে দুবাইতে মহিলার সঙ্গে একাধিকবার সম্পর্ক স্থাপন করেন। মহিলার দাবি, তাঁর সম্মতি ছাড়াই ব্যক্তিগত ভিডিও-ও রেকর্ড করে রাখেন তিনি। প্রতিবাদ করলে সেগুলি ভাইরাল করার হুমকি দেন। পরে মহিলা জানতে পারেন, ওই ব্য়ক্তি ইতিমধ্যেই বিবাহিত এবং ২০২৪-এর জানুয়ারি  মাসে পাঞ্জাবে তিনি দ্বিতীয় বিবাহ করেন। নিম্ন আদালত এবং দিল্লি হাইকোর্ট অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দেয়।  এরপর অভিযুক্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। 

আদালতের মন্তব্য কী ছিল?

এই মামলার শুনানির সময় আদালত প্রশ্ন তোলে, অভিযোগকারী কেন অভিযুক্তের সঙ্গে দুবাই গিয়েছিলেন? অভিযোগকারীর আইনজীবী জানান, তাঁরা দুজনেই বিয়ের পরিকল্পনা করছিলেন।  তখন বিচারপতি নাগারত্নার পর্যবেক্ষণ রাখেন, যদি মহিলার কাছে বিয়ে বিষয়টি এতটা গুরুত্ববহ হচ, তাহলে বিয়ের আগে তাঁর ওই পুরুষের সঙ্গে দুবাই যাওয়া উচিত হয়নি। দুই বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে জানায়,  মনে হতে পারে, তাঁরা পুরনো ধারণার মানুষ, তবে বিয়ের আগে কারও উপর সম্পূর্ণ ভরসা করা উচিত নয়। আদালতের মতে, এই সম্পর্কটি সম্ভবত পরস্পরের সম্মতিতেই স্থাপিত। এমন ক্ষেত্রে দীর্ঘ শুনানির পরিবর্তে বোঝাপড়া করা যেতে পারে।  মামলার পরবর্তী শুনানির জন্য তারিখ দেওয়া হয়েছে।

বিয়ের আগে সম্পর্ক স্থাপন করা কি অপরাধ?

শুধুমাত্র বিয়ের আগে সম্মতির ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা অপরাধ হিসাবে গণ্য করা হয় না। তবে, যদি প্রমাণিত হয় যে সম্পর্কটি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, প্রতারণা করে, বা চাপ দিয়ে বা পরিচয় গোপন করে তৈরি করা হয়েছে, তবে তা অপরাধমূলক হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৯-এর অধীনে, যদি কোনও ব্যক্তি বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে এবং অভিযোগ প্রমাণিত হয়, তবে তাঁর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। এই বিধানে চাকরি, পদোন্নতি বা অন্যান্য মিথ্যা প্রলোভন দেখিয়ে তৈরি করা সম্পর্কও অন্তর্ভুক্ত রয়েছে। 

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget