এক্সপ্লোর

'জীবনে কখনই এমন প্রতারিত বোধ করিনি', হোয়াটসঅ্যাপে স্টেটাস শরদ-কন্যা সুপ্রিয়ার

‘আপনি কাকে জীবনে বিশ্বাস করবেন?... আমার জীবনে কখনই এমন প্রতারিত বোধ করিনি ... যাকে আড়াল করেছি, ভালবেসেছি ... দেখুন বদলে কী পেলাম’- হোয়াটসঅ্যাপে স্টেটাস শরদ-কন্যা সুপ্রিয়া সুলের

মুম্বই:  শনিবার সকালে মহারাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় মোড়। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফডণবীশ। উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন এনসিপি নেতা অজিত পওয়ার। সকাল ৬টার আগেই রাষ্ট্রপতি ভবন থেকে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি হয়। সূত্রের খবর, ৩০ এনসিপি-র বিধায়ক এবং ৪ শিবসেনা বিধায়ক বিজেপির সঙ্গে আছেন। তখন থেকেই জল্পনা ছিল, অজিত পওয়ারের এই সমর্থনের পিছনে শরদ পওয়ারের সায় আছে কি না। কিন্তু জল্পনার অবসান ঘটিয়ে এনসিপি সুপ্রিমো ট্যুইটারে জানান, ‘এটি অজিত পওয়ারের ব্যক্তিগত সিদ্ধান্ত,  এর সঙ্গে এনসিপি-র কোনও যোগ নেই। আমরা একে সমর্থন করছি না।’ একই রকম প্রতিক্রিয়া এসেছে শরদ-কন্যা সুপ্রিয়ার তরফে। আজ সুপ্রিয়া তাঁর হোয়াটস অ্যাপে একটি স্টেটাস আপডেট দেন। তাতে তিনি লেখেন, ‘আপনি কাকে জীবনে বিশ্বাস করবেন?... আমার জীবনে কখনই এমন প্রতারিত বোধ করিনি ... যাকে আড়াল করেছি, ভালবেসেছি ... দেখুন বদলে কী পেলাম’ জীবনে কখনই এমন প্রতারিত বোধ করিনি', হোয়াটসঅ্যাপে স্টেটাস শরদ-কন্যা সুপ্রিয়ার এই ব্যাপারে সুপ্রিয়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি খুব শিগগিরি সামনাসামমি মুখ খুলব। অন্যদিকে এনসিপি সাংসদ মাজিদ মেনন বলেন, "আমি দলের মধ্যে কোনও বিভাজনের কথা শুনিনি। দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে কথা বলবেন। আমার কিছু বলার নেই। " এর আগে জোটসঙ্গী শিবসেনার সঙ্গে বিধানসভা নির্বাচনে লড়েছিল বিজেপি। কিন্তু ভোটের ফল বেরনোর পর, ফিফটি-ফিফটি ফর্মুলা মেনে আড়াই বছর করে মুখ্যমন্ত্রীত্ব দাবি করে শিবসেনা। সাড়া না মেলায়, বিজেপির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন হয়। এরপর শুরু হয় শিবসেনা-এনসিপি ও কংগ্রেসের জোট নিয়ে আলোচনা। শুক্রবার একরকম নিশ্চিত হয়ে যায়, মহারাষ্ট্রে সরকার গড়ছে শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট। চমক তৈরি হয় শনিবার সকালে। ভোটের ফল ঘোষণার একমাস পর বিজেপির নেতৃত্বেই সরকার গঠিত হয়। ২৮৮ আসনের বিধানসভায় বিজেপি একাই পেয়েছে ১০৫টি আসন। শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ ও কংগ্রেস ৪৪টি আসন পেয়েছে।

সেরা শিরোনাম

সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
সিজেপির বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠী
CJP Protest: ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
ময়দানে CJP ! বন্ধ ট্রেন ও মেট্রো, জারি ১৬৩ ধারা, আন্দোলন ঠেকাতে আর কী কী পদক্ষেপ ?
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget