এক্সপ্লোর

এই প্রথম, আমেরিকায় করোনা রোগীর ফুসফুস প্রতিস্থাপন করলেন ভারতীয় চিকিৎসকের নেতৃত্বাধীন সার্জনরা

অঙ্কিত জানিয়েছেন, ফুসফুস প্রতিস্থাপন ছাড়া ওই রোগিণীকে বাঁচানোর আর উপায় ছিল না। করোনা চিকিৎসাধীন কোনও রোগীর এই প্রথম এমন সফলভাবে ফুসফুস প্রতিস্থাপিত হল।

কলকাতা: করোনায় ঝাঁঝরা হয়ে যাওয়া এক মহিলার দুটি ফুসফুসই প্রতিস্থাপন করল জনৈক ভারতীয় চিকিৎসকের নেতৃত্বাধীন একটি দল। করোনা অতিমারী শুরু হওয়াার পর আমেরিকায় প্রথম এ ধরনের অস্ত্রোপচার হল। ওই চিকিৎসকের নাম অঙ্কিত ভারত। তিনি শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন লাং ট্রান্সপ্ল্যান্ট প্রোগ্রামের থোরাসিক সার্জারি বিভাগের প্রধান ও সার্জিক্যাল ডিরেক্টর। তাঁদের হাসপাতালে এক লাতিন আমেরিকান বংশোদ্ভূত তরুণী ভর্তি ছিলেন। ৬ সপ্তাহ করোনা আইসিইউ-তে কাটানো ওই তরুণী ভেন্টিলেটর এবং এক্স্ট্রাকর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন বা ইসিএমও-র মত জীবনদায়ী যন্ত্রের সহায়তায় বেঁচে রয়েছেন। এ মাসের শুরুতে দেখা যায়, তাঁর ফুসফুস চিকিৎসার অযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ২ দিনের মধ্যে প্রতিস্থাপন করা হয় দুটি ফুসফুসই। অঙ্কিত জানিয়েছেন, ফুসফুস প্রতিস্থাপন ছাড়া ওই রোগিণীকে বাঁচানোর আর উপায় ছিল না। করোনা চিকিৎসাধীন কোনও রোগীর এই প্রথম এমন সফলভাবে ফুসফুস প্রতিস্থাপিত হল। অন্যান্য ট্রান্সপ্ল্যান্ট সেন্টারগুলিকে তিনি জানাতে চান, এ ধরনের রোগীদের অন্ত্র প্রতিস্থাপন অত্যন্ত কঠিন হলেও তা সফলভাবে করা সম্ভব, এর ফলে মুমূর্ষু করোনা রোগীদেরও বাঁচার একটা সুযোগ দেওয়া যায়। হাসপাতালের পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের এমডি বেথ মালসিন বলেছেন, দীর্ঘদিন ধরে ওই মহিলা করোনা আইসিইউ-তে সর্বাপেক্ষা অসুস্থ রোগী ছিলেন, সম্ভবত গোটা হাসপাতালেই তাঁর মত অসুস্থ আর কেউ ছিল না। অথচ অস্ত্রোপচারের জন্য করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসা জরুরি। তাই তাঁর প্রথম করোনা টেস্ট যখন নেগেটিভ আসে, তখন চিকিৎসকরা দারুণ খুশি হয়েছিলেন, মনে হয়েছিল, জীবনদায়ী এই প্রতিস্থাপনের ধকল হয়তো সামলে উঠতে পারবেন তিনি। তাঁর জীবনে এটি অন্যতম কঠিন প্রতিস্থাপন। জানিয়েছেন অঙ্কিত।

সেরা শিরোনাম

Accident News: মর্মান্তিক, বাস স্টপেজে অপেক্ষা করছিলেন কলেজ পড়ুয়ারা, ৩ জনকে পিষে দিল বেপরোয়া ট্রাক, আহত আরও ৫
মর্মান্তিক, বাস স্টপেজে অপেক্ষা করছিলেন কলেজ পড়ুয়ারা, ৩ জনকে পিষে দিল বেপরোয়া ট্রাক, আহত আরও ৫
Slow Poisoning: ঘনঘন অসুস্থ হচ্ছিলেন ব্যবসায়ী, ডাক্তার দেখাতেই সামনে এল ভয়ঙ্কর সত্যি, এ কী ঘটিয়েছেন তাঁর স্ত্রী
ঘনঘন অসুস্থ হচ্ছিলেন ব্যবসায়ী, ডাক্তার দেখাতেই সামনে এল ভয়ঙ্কর সত্যি, এ কী ঘটিয়েছেন তাঁর স্ত্রী
West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
China Flying Car: রানওয়ে ছাড়াই আকাশে উড়ল চিনের গাড়ি, প্রথম পরীক্ষামূলক উড়ান হল এই গাড়ির
রানওয়ে ছাড়াই আকাশে উড়ল চিনের গাড়ি, প্রথম পরীক্ষামূলক উড়ান হল এই গাড়ির

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget