এক্সপ্লোর

সুশান্ত সিংহ রাজপুত মামলা: রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব ইডি-র, শুক্রবার দিতে হবে হাজিরা

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলব রিয়া চক্রবর্তীকে। সমন পাঠিয়ে তাঁকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে।সুশান্তর মৃত্যুর ঘটনায় আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে ইডি।

নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তলব রিয়া চক্রবর্তীকে। সমন পাঠিয়ে তাঁকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে।সুশান্তর মৃত্যুর ঘটনায় আর্থিক তছরূপের মামলা দায়ের করেছে ইডি। কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা এর আগে রিয়ার চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট রিতেশ শাহ ও সন্দীপ শ্রীধরকে জিজ্ঞাসাবাদ করেছে। সুশান্ত টাকাপয়সা ও তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপব্যবহারের অভিযোগের তদন্ত করছে ইডি। এরইমধ্যে কেন্দ্র সরকার বিহার সরকারের অনুরোধে সায় দিয়ে সুশান্তর মৃত্যু মামলায় তদন্তভার সিবিআই-এর হাতে দিয়েছে। এই মামলা নিয়ে মহারাষ্ট্র ও বিহার পুলিশের মধ্যে বিগত দিনগুলিতে বেশ টানাপোড়েন দেখা গিয়েছে। উল্লেখ্য, প্রয়াত অভিনেতার বাবা কেকে সিংহ পটনার রাজীব নগর থানায় ভারতীয় দণ্ডবিধির ৩০৬,৩৪১,৩৪২, ৩৮০,৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর দায়ের করেন। কেকে সিংহর অভিযোগ, রিয়া ও তাঁর পরিবার-পরিজন ও সহযোগী কর্মীরা ষড়যন্ত্র করে তাঁর ছেলেকে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি বলেছেন, রিয়া সুশান্তর সঙ্গেই থাকতেন।গত ৮ জুন নগদ, ল্যাপটপ, এটিএম কার্ড, গয়নাগাঁটি, অনেক জিনিসপত্র, চিকিত্সার কাগজপত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে রিয়া চলে গিয়েছিলেন। কেকে সিংহর আরও অভিযোগ, তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কম করে ১৫ কোটি অজ্ঞাত অ্যাকাউন্টে সরানো হয়েছে। এই লেনদেন সংক্রান্ত অভিযোগেরই তদন্ত করছে ইডি।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Cockroach Janta Party: সকালে বিমান থেকে আটক, দিনভর মেলেনি হদিশ, অবশেষে জানা গেল অভিজিৎ দীপকদের কোথায় রেখেছে পুলিশ
সকালে বিমান থেকে আটক, দিনভর মেলেনি হদিশ, অবশেষে জানা গেল অভিজিৎ দীপকদের কোথায় রেখেছে পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget