এক্সপ্লোর

মুঠো মুঠো টাকা কামান জ্যোতি, ওড়ানও,কত সম্পত্তি এই 'পাক গুপ্তচর'-এর?জানেন কী দিয়ে কেরিয়ার শুরু?

Jyoti Malhotra Net Worth: জ্যোতির এই ঝাঁচকচকে জীবন, রাজকীয় জীবন যাত্রা দেখে অনেক মানুষও জানতে চাইছেন, কত টাকার মালিক এই 'পাক-গুপ্তচর'? 

 

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবার জ্যোতির সম্পর্কে রোজই সামনে আসছে চাঞ্চল্যকর নানা তথ্য। জ্যোতির ফোন এবং ল্যাপটপ থেকে বেরিয়ে আসতে পারে আরও বিস্ফোরক কিছু ,মনে করছেন গোয়েন্দারা। এর মধ্যেই জানা গিয়েছে, পাক দূতাবাসের একাধিক ব্যক্তির সঙ্গে কীভাবে সখ্যতা গড়ে উঠেছিল জ্যোতির। তারপর তাদের হাত ধরে পাকিস্তানের আইএসআই আধিকারিকদের সঙ্গে চূড়ান্ত দহরম-মহরম গড়ে উঠেছিল এই ইউটিউবারের। তার ইউটিউব ভিডিও থেকেই পরিষ্কার । তিনি দেশে - দেশে ঘুরে বেড়াতেন, মুঠো - মুঠো পয়সা ওড়াতেন। প্রশ্ন উঠছে এই পাহাড়প্রমাণ টাকা এব কোত্থেকে? শুরুটা কেমন ছিল এই জ্যোতির? 

ইউটিউবার জ্যোতি মালহোত্রা বিশেষ করে ভ্রমণ ব্লগ তৈরি করতেন এবং তার ইউটিউব ও ইনস্টাগ্রাম পেজে লক্ষ লক্ষ ফলোয়ার ছিলেন। পুলিশ তার চারটি ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কেও বহু তথ্য পেয়েছে। ফলে মানুষ জ্যোতি মালহোত্রার সম্পত্তি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি হয়ে গিয়েছে গোয়েন্দাদের। জ্যোতির এই ঝাঁচকচকে জীবন, রাজকীয় জীবন যাত্রা দেখে অনেক মানুষও জানতে চাইছেন, কত টাকার মালিক এই 'পাক-গুপ্তচর'? 

২০ হাজার টাকা বেতনের চাকরি

জ্যোতি মালহোত্রা হিসারের একটি কলেজ থেকে বিএ পাশ করেন। ইউটিউবার হওয়ার আগে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জ্যোতি মালহোত্রার সেই সময় বেতন ছিল মাত্র ২০ হাজার টাকা। কয়েক মাস চাকরি করার পর জ্যোতি সেই চাকরি ছেড়ে ইউটিউবার হওয়ার সিদ্ধান্ত নেন এবং ভ্রমণ ব্লগ তৈরি শুরু করেন।

ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা আয়

জ্যোতি মালহোত্রার প্রচুর আয় তার ইউটিউব চ্যানেল 'ট্রাভেল উইথ জো' এবং ইনস্টাগ্রাম থেকে হত। জ্যোতির ইউটিউবে ৩.৭৭ লক্ষের বেশি সাবস্ক্রাইবার, অন্যদিকে ইনস্টাগ্রামে ১.৩১ লক্ষের বেশি ফলোয়ার আছে। তিনি তার ভ্রমণ ব্লগ, প্রচারমূলক ভিডিও, বিজ্ঞাপনের মাধ্যমে ভালো আয় করতেন।

ইউটিউবের পেমেন্ট স্ট্রাকচার অনুসারে,  প্রতি ১০০০ ভিউতে ১ থেকে ৩ ডলার (৮০-২৪০ টাকা) পর্যন্ত রোজগার করা যায়।  জ্যোতি  মালহোত্রার ইউটিউব চ্যানেলে, তার প্রতিটি ভিডিওতে গড়ে ৫০ হাজার ভিউ আসত এবং প্রতি মাসে তিনি প্রায় ১০টি ভিডিও আপলোড করতেন। এভাবে প্রতি মাসে শুধুমাত্র ইউটিউব থেকেই জ্যোতি মালহোত্রার আয় ৪০ হাজার থেকে ১,২০,০০০ টাকা পর্যন্ত হওয়ার কথা । এছাড়াও স্পন্সরড ডিল, প্রচারমূলক ভিডিও, বিজ্ঞাপনের মাধ্যমে জ্যোতির আলাদা আয়ও হত। 

জ্যোতির সম্পত্তি কত ?

জানা গিয়েছে, জ্যোতির হিসারে ৫৫ গজ জমির একটি বাড়ি আছে। এছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার প্রতি মাসে ১.৫ থেকে ২ লক্ষ টাকা আয় হয় বলে অনুমান করা হচ্ছে। এছাড়াও পুলিশ জ্যোতি মালহোত্রার চারটি অ্যাকাউন্ট পেয়েছে, যার টাকার উৎস সম্পর্কে তদন্ত চলছে। এই চারটি অ্যাকাউন্টে কত টাকা আছে, সেই তথ্য এখনও জনসমক্ষে আসেনি।  

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget