এক্সপ্লোর

Suvendu Adhikari on CJP: 'আরশোলা-ছারপোকারা যাতে এখানে বংশ বিস্তার না করতে পারে...' ফের আক্রমণ মুখ্যমন্ত্রীর

এর আগে ককরোচদের করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করেছিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা: ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিশানায় ককরোচ জনতা পার্টি। বাম থেকে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ নিয়ে  সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। এদিন তমলুকে বিজেপির পার্টি অফিসের ভূমিপুজো অনুষ্ঠান থেকে ফের আক্রমণ। 

শুভেন্দু অধিকারী বলেন, ''দিমাগি নকশাল, টুকরে টুকরে গ্যাং, আরশোলা-ছারপোকারা যাতে বংশ বিস্তার না করতে পারে। সে- ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। হলদিয়া পুরসভার নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে দলের কর্মীদের। বিরোধীশূন্য করতে হবে এই পুরসভাকে। ৩০ টি আসনেই জিততে হবে''। 

তমলুক থেকে শুভেন্দু অধিকারীর মন্তব্য, ''আগের সরকার রাষ্ট্রবাদ কী জানত না, তোষণের রাজনীতি জানত। আগের সরকার গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চেয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ঘর সামলাতে পারছেন না। আমরা ৪৬ শতাংশ ভোট পেয়েছি রাজ্যে। পূর্ব মেদিনীপুরে আমরা ৫৬ শতাংশ ভোট পেয়েছি। মানুষ যে বিজেপি ও নরেন্দ্র মোদির সঙ্গে আছে। আগামীদিনে পুরভোট ও পঞ্চায়েত ভোটে প্রমাণ হবে।" 

এর আগে ককরোচদের করোনা ভাইরাসের সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাংলার ঐতিহ্য নষ্টের পিছনে বাম ও তৃণমূল সরকারকে দায়ী করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিরোধীরাও। 

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? 

শুভেন্দু অধিকারী বলেন, 'বিতর্ক, ক্যুইজ প্রতিযোগিতা, তাৎক্ষণিক বক্তৃতা, এগুলো কালচারাল ইভেন্টের মধ্যে আনা দরকার। তাহলেই এই আরশোলা, ছারপোকা, দিমাগি নকশাল, টুকরে টুকরে গ্যাং, 'কাশ্মীর মাঙ্গে আজাদি' এই সমস্ত যে ভাইস, একেবারে করোনা ভাইরাসের মতো চেষ্টা করছে এদেরকে তাহলে আমাদের 'হিট' লাগত না স্প্রে করার জন্য।'

CPM-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, 'ছাত্রদের মধ্যে আরশোলা, ছারপোকা কেউ খুঁজতে চান, তাহলে বুঝতে হবে, আসলে তিনি এবং তারা অত্যন্ত বেশি ভয় পেয়ে যাচ্ছেন।'                                                 

এর আগে চোরবাগানে মৃত্যু মিছিল নিয়ে শনিবার পথে নামে ককরোচ জনতা পার্টি। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি জ্বালান ককরোচ জনতা পার্টির সদস্যরা। এরপর রবিবার পূর্ব মেদিনীপুরের রামনগর থেকে তাদের পরোক্ষে করোনো ভাইরাস বলে আক্রমণ করেন শুভেনদু অধিকারী।         

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Sovandeb Chatterjee: মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
মেয়াদ শেষেও সরকারি সুযোগ সুবিধা ভোগের অভিযোগ, ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Advertisement

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget