এক্সপ্লোর

Taliban In Afghanitan : আফগানিস্তানে কমেডিয়ানকে হত্যার দায় স্বীকার করল তালিবান

গত সপ্তাহেই ভাইরাল হয়েছিল খাসার ভিডিয়ো। একটি গাড়িতে হাত বেঁধে খাসাকে নিয়ে যাচ্ছিল তালিবানরা। গাড়ির মধ্যেই ক্যামেরা দেখে কিছু বলতে যান তিনি।এরপরই তাঁকে সপাটে চড় মারতে থাকে তালিবানিরা।

কান্দাহার: গাড়িতে হাত বেঁধে মারধরের দৃশ্য ভাইরাল হয়েছিল আগেই।  মেরেও ফেলা হয় আফগানিস্তানের কমেডিয়ান খাসা জওয়ানকে। তবে প্রথমে এই হত্যার দায় নেয়নি তালিবান। পরে এর দায় মুখপাত্রের মারফত নিল তালিবান জঙ্গিরা।

গত সপ্তাহেই ভাইরাল হয়েছিল খাসার ভিডিও। একটি গাড়িতে হাত বেঁধে খাসাকে নিয়ে যাচ্ছিল তালিবানরা। গাড়ির মধ্যেই ক্যামেরা দেখে কিছু বলতে যান তিনি। এরপরই তাঁকে সপাটে চড় মারতে থাকে তালিবানিরা। জোর করে বসিয়ে দেওয়া হয় সিটে। আফগানিস্তানের কৌতুক অভিনেতার এই হাল দেখেছিল সারা বিশ্ব। তখন থেকেই শুরু হয়ে যায় মৃত্যুর দিন গোনা।

অবশেষে সংবাদ সংস্থা এএফপিকে তালিবানি মুখপাত্র জবিহুল্লা মুজাহিদ জানিয়েছে, ফজল মহম্হদ ওরফে খাসা জওয়ান কোনও কৌতুক অভিনেতা ছিলেন না। তালিবানের বিরুদ্ধে একাধিক যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি। পুলিশকর্মী হিসাবে সক্রিয় ছিলেন খাসা। ওঁর জন্য বহু লোকের মৃত্যু হয়েছে। এমনকী ধরা পড়ার সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। বার বার তাঁকে মেরে ফেলার কথা বলছিলেন খাসা।

দু'সপ্তাহ আগেই আফগানিস্তানের কৌতুক অভিনেতা খাসাকে অপহরণ করে তালিবানিরা। আফগানিস্তানে মজার ভিডিও পোস্ট করতেন দক্ষিণ কান্দাহারের এই পুলিশ অফিসার। ফজল আহমেদ নাম হলেও কমেডির জন্য 'খাসা জওয়ান' নামে জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। কান্দাহারে ডিউটি থেকে বাড়ি ফেরার সময় তাঁকে অপহরণ করে তালিবানিরা। পরে সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আফগান কৌতুক অভিনেতার এই মৃত্যু মেনে নিতে পারছেন না তাঁর সহকর্মীরা। এ প্রসঙ্গে আফগান পুলিশের কমান্ডার সয়লাব জানিয়েছেন, খাসাকে কখনও সরাসরি যুদ্ধে পাঠানো হয়নি। উনি চেকপয়েন্ট অফিসারদের কাছে বিনোদনের মানুষ হিসাবেই পরিচিত ছিলেন। এদিকে খাসার এই মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বলতে শুরু করেছেন, খাসার মতো নিরীহ মানুষকে যারা হত্যা করতে পারে, তারা পৃথিবীর সবথেকে নিষ্ঠুরতম ব্যক্তি।

আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, দেশের ওপর নিয়ন্ত্রণ বাড়ছে তালিবানিদের। বহু জায়গা প্রশাসনের থেকে ছিনিয়ে নিয়েছে এই জঙ্গি গোষ্ঠী। তালিবানি শাসনে বিনোদনের ওপর আগেই জারি হয়েছিল নিষেধাজ্ঞা। কমেডিয়ানের মৃত্যুর পর সেই নিষেধাজ্ঞায় এবার সিলমোহর পড়ল।

সেরা শিরোনাম

'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
'৫৯ জন বিধায়কই নেবেন না সরকারি গাড়ি', বিজয়ের 'অফার' প্রত্যাখ্যান ডিএমকে-র ; নেপথ্যে 'ঋণ'
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget