এক্সপ্লোর

৬ ফুট লম্বা? সাবধান, করোনার আশঙ্কা বেশি, বলছে গবেষণা

যদিও আরও গবেষণা না হওয়া পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। ততদিন অবধি মাস্ক পরুন, সুরক্ষিত থাকার চেষ্টা করুন।

লন্ডন: যতদিন যাচ্ছে, তত সামনে আসছে করোনা নিয়ে একের পর এক চমকপ্রদ দাবিদাওয়া। ইংল্যান্ড, নরওয়ে এবং আমেরিকার একদল বিজ্ঞানী এবার দাবি করেছেন, লম্বা হলে করোনার ভয় বেশি। আমেরিকা ও ইংল্যান্ডের ২০০০ মানুষের ওপর তাঁরা গবেষণা চালান, দেখেন, করোনা জীবাণু ছড়াচ্ছে বাতাসে। আর বেশি উচ্চতার ব্যক্তিদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি অপেক্ষাকৃত খর্বাকৃতিদের থেকে। করোনার আতঙ্ক গোটা বিশ্বের ওপর যত জাঁকিয়ে বসছে, তত সামনে আসছে নতুন নতুন খবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বাতাসে করোনা ছড়ায় বলে মেনে নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এবার ইংল্যান্ড, আমেরিকা ও নরওয়ের একদল বিজ্ঞানী আরও কিছু বিষয় সামনে এনেছেন যা সত্যি হলে করোনা ছড়ানোর আশঙ্কা আরও বেড়ে যেতে পারে। তাঁদের বক্তব্য, বাতাসে ছড়ানো করোনা জীবাণু থেকে দীর্ঘদেহীদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। এক গবেষণাপত্রে তাঁরা দাবি করেছেন, উচ্চতা ৬ ফুটের মত বা তার বেশি হলে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা বাড়ে। এর কারণ হল, বাতাসের ধূলিকণায় করোনা জীবাণুর ঘোরাফেরা। কোনও আক্রান্তের নাক মুখ থেকে জলের ফোঁটা বার হলে তা কিছুটা দূরত্ব পর্যন্ত বাতাসে ভাসবে যতক্ষণ না মাধ্যাকর্ষণ তা মাটিতে ফেলছে। কিন্তু যে ফোঁটা আরও ক্ষুদ্র, তা অনেক বেশি সময় বাতাসে ভেসে থাকতে পারে। ফলে তা থেকে সংক্রমিত হওয়ার আশঙ্কাও বেশি। যে সব জায়গায় খুব বেশি হাওয়া চলাচল করে না, সে সব জায়গায় এই সব কণা বন্দি থাকে। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইভান কন্টোপ্যান্টেলিস জানিয়েছেন, তাঁদের সমীক্ষা বলছে, শুধু মাটির দিকে নামা ফোঁটা থেকে নয়, বাতাসের কণা থেকেও করোনা ছড়াতে পারে। ফলে সোশ্যাল ডিসট্যান্সিং জরুরি হলেও মাস্ক পরে তেমন কিছু করোনা রোখা যায় না। ছোট বদ্ধ জায়গার বাতাস পরিষ্কার রাখা বরং বেশি জরুরি। যদিও আরও গবেষণা না হওয়া পর্যন্ত এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়। ততদিন অবধি মাস্ক পরুন, সুরক্ষিত থাকার চেষ্টা করুন।

সেরা শিরোনাম

Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
West Bengal Weather Update: রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
রোদঝলমলে শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যের সব জেলায়, পারদ পতনের সম্ভাবনা কোথায় কতটা ? কী জানাল আলিপুর
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget