এক্সপ্লোর

Tamil Nadu News: বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২০ শ্রমিক, ভয়ঙ্কর ঘটনা তামিলনাড়ুতে

Tamil Nadu Firecracker Factory Blast: তীব্র বিস্ফোরণ বাজি কারখানায়। ধ্বংসস্তূপে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবকিছু। তামিলনাড়ুতে ১০ শ্রমিকের মৃত্যু।

চেন্নাই: তামিলনাড়ুতে বাজি কারখানায় তীব্র বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জন শ্রমিকের। আহত হয়েছেন আরও ছ’জন। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তাতে ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারিদিক। ধোঁয়ার কুণ্ডলী প্রায় আকাশ ছুঁয়ে ফেলার উপক্রম হয়েছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্ফোরণস্থল। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। (Tamil Nadu Firecracker Factory Blast)

তামিলনাড়ুর বিরূধুনগর জেলার কট্টনারপট্টী গ্রামে এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, বাজি কারখানার ভিতরে চারটি ইউনিট ছিল। রবিবার সেখানে বাজি তৈরির কাজ চলার সময় তীব্র বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মারা যান শ্রমিকরা। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। উদ্ধারকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। কারখানার ভিতরে এখনও আগুন জ্বলছে। হোস পাইপ এনে বাইরে থেকে জল ছোড়া হচ্ছে। (Tamil Nadu News)

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাজি তৈরির চারটি ইউনিটে কাজ চলছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে। এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে রেখেছেন স্থানীয়রা। দমকল বাহিনী বিস্ফোরণস্থলের কাছে ঘেঁষতে দিচ্ছে না কাউকে। দেশের মধ্যে বাজি তৈরির অন্যতম কেন্দ্র তামিলনাড়ু। গত কয়েক বছরে পর পর এমন ঘটনা ঘটেছে সেখানে। বাজি কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন উঠলেও, দেশের সর্বত্রই এক ছবি। আবারও তেমনই ঘটনা ঘটল।

এস পি শ্রীনাথ জানিয়েছেন, ২০ জন মারা গিয়েছেন এখনও পর্যন্ত। বিস্ফোরণস্থল ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তিনি লেখেন, ‘বাজি কারখানায় এক মানুষের মৃত্য়ুতে শোকাহত আমি। মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন এবং টি থেনারাসুকে অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছি। উদ্ধারকার্যে গতি আনতে বলা হয়েছে। জেলাশাসকের সঙ্গেও কথা হয়েছে। পীড়িত পরিবারগুলিকে সবরকম সহযোগিতা জোগাতে বলেছি’। কী করে এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখতে নির্দেশ দিয়েছেন স্ট্যালিন। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
ক্ষমতা বাড়াল 'ইন্ডিয়া' ব্লক, জ্ঞানেশ কুমার ইস্যুতে আন্দোলনে এবার যোগদান ক্ষমতাসীন এই দলের...
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
SIR বিতর্কের মাঝে বড় ঘোষণা কমিশনের, এবার ১৭টি রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ
Indian Railways : রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
রেললাইনে পড়ে ৩ ফুটের লোহার দণ্ড, ছুটে আসছে এক্সপ্রেস ট্রেন ; ভয়ঙ্কর ঘটনা...
News Live Update : পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির
পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ফুটেজ দেখিয়ে রাহুলকে নিশানা বিজেপির

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget