এক্সপ্লোর

Tandav Controversy: ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উদ্দেশ্য নয়, বিবৃতি জারি করে ক্ষমা চাইল ‘তাণ্ডব’ নির্মাতারা

Tandav Controversy Update: বিবৃতি দিয়ে নির্মাতারা জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমা চেয়েছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা লক্ষ্য করছি ওয়েব সিরিজ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকেই। তথ্য সম্প্রচার মন্ত্রক আমাদের জানিয়েছে, একাধিক পিটিশন জমা পড়েছে।

মুম্বই: ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ স্বীকার করে ক্ষমা চাইল ‘তাণ্ডব’ ওয়েব-সিরিজের নির্মাতারা। গত ১৫ জানুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে রিলিজ করেছে তাণ্ডব। আর তারপরেই বিতর্কের কেন্দ্রে এই সিরিজ। সোশাল মিডিয়ায় এই ওয়েব সিরিজের একাধিক দৃশ্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ভগবান শিব এবং ভগবান রামের মানহানি করা হয়েছে বলে নেটিজেনদের একাংশের অভিযোগ। ভারতের আমাজন প্রাইম ভিডিও-র প্রধান এবং ছবির নির্মাতারদের বিরুদ্ধে এফাআইআর দায়ের করা হয়। বিবৃতি দিয়ে নির্মাতারা জানিয়েছেন, ইচ্ছাকৃতভাবে কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য ছিল না। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ক্ষমা চেয়েছে তারা। বিবৃতিতে বলা হয়েছে, “আমরা লক্ষ্য করছি ওয়েব সিরিজ নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকেই। তথ্য সম্প্রচার মন্ত্রক আমাদের জানিয়েছে, একাধিক পিটিশন জমা পড়েছে। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের সঙ্গেও কথা হয়েছে। সিনেমার একাধিক দৃশ্য মানুষের ধর্মীয় আবেগে আঘাত করেছে।” তারা আরও বলেছে, “কারও আবেগ আঘাত করা, ধর্মকে অপমান করা, কোনও রাজনৈতিক দল, জীবিত বা মৃত রাজনৈতিক ব্যক্তিত্বকে আঘাত করা তাণ্ডবের কলাকুশলী বা নির্মাতাদের উদ্দেশ্য নয়।”
উল্লেখ্য, সেফ আলি খান এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত ছবির বিরুদ্ধে হিন্দু ধর্মের মানহানি করার অভিযোগ ওঠে। সোশাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের অভিযোগ ভগবান শিব এবং ভগবান রামকে অপমান করা হয়েছে। এই ছবি ব্য়ান করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র। পাশাপাশি বিজেপি বিধায়ক রাম কদমও এই ছবির বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য ছবি বানাতে গিয়ে হিন্দু ধর্মের মানহানি করা অভ্যাসে পরিণত হয়েছে। শুধু তাই নয়, নির্মাতারা দুঃখ প্রকাশ করলেও তিনি বলেছেন এটাই যথেষ্ট নয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে হজরতগঞ্জ থানায় পরিচালক আলি আব্বাস জফর, লেখক গৌরব সোলাঙ্কি, প্রযোজক হিমাংশু কৃষ্ণা মেহরা এবং আমাজন প্রাইম ভিডিও-র ভারতের প্রধান অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেফ আলি খান এবং মহম্মদ জিশান আয়ুবকে ক্ষমা চাইতে হবে বলে সরব হয়েছেন মহারাষ্ট্রের ঘাটকোপারের বিধায়ক রাম কদম। বিতর্কের আবহে সেফের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রকাশ জাভড়েকরের কাছে এই সিরিজ নিষিদ্ধ করার আবেদন জানিয়েছেন একাধিক রাজনৈতিক নেতা।

সেরা শিরোনাম

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget