এক্সপ্লোর

Telangana News : নাইটি পরে এটিএম-লুঠ, কোটি কোটি টাকা ভ্যানিশ, অ্যাম্বুলেন্সে চেপে চম্পট দিল ডাকাতদল

সব লুটেপুটে নিয়ে পালানোর জন্য ব্যবহার করা হয় অ্যাম্বুল্যান্স!  তেলঙ্গানায় এমন ঘটনায় পড়ে গিয়েছে হইচই। 


হায়দরাবাদ : রাতপোশাক পরে ডাকাতি ! তাও আবার এটিএমে। একেবারে মাঝ রাতে নাইটি পরে এটিএম লুঠ করে পালালো দুষ্কৃতী গ্যাং। পুলিশ সূত্রে খবর, এটিএম লুঠের সময় দুষ্কৃতীদের পরনে ছিল নাইটি। ছিল মুখে মাস্কও। আর সব লুটেপুটে নিয়ে পালানোর জন্য ব্যবহার করা হয় অ্যাম্বুল্যান্স!  তেলঙ্গানায় এমন ঘটনায় পড়ে গিয়েছে হইচই। 

তেলঙ্গানার কামারেড্ডি জেলায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র একটি এটিএম ভেঙে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে চম্পট দেয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর দল। গোটা ঘটনার ছবি ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার ১১ অক্টোবর রাত ১টা থেকে দেড়টার মধ্যে ঘটনাটি ঘটে।              

অভিযোগ, পরনে রাতপোশাক, মাস্ক পরে একটি অ্যাম্বুল্যান্সে চেপে ঘটনাস্থলে আসে দুষ্কৃতীরা। এরপর কাটার যন্ত্র দিয়ে  এটিএম-টি  ভেঙে ভিতরে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। সিসিটিভি ফুটেজে পাওয়া ছবি দেখে কার্যত চোখ কপালে উঠেছে পুলিশের। সন্দেহভাজনদের গতিবিধি ধরা পড়েছে বলে জানা গিয়েছে। তবে কী পরিমাণ টাকা লুট হয়েছে, তা এখনও নিশ্চিত করা যায়নি।  স্থানীয় বাসিন্দারা এটিএমটি ভাঙাচোরা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তদন্তকারীরা। অপরাধীদের শনাক্ত করতে এবং তাদের পালানোর পথ খুঁজে বের করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এটিএমে কত টাকা ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে। অপরাধে ব্যবহৃত অ্যাম্বুল্যান্সটি আসল কি না,তাও খতিয়ে দেখা হচ্ছে। কোনও ভাবে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা হয়নি তো ? খতিয়ে দেখছে পুলিশ।              

এই ঘটনার কয়েক সপ্তাহ আগেও তেলেঙ্গানার করিমনগরের উপকণ্ঠে দুরশেদ ও থিম্মাপুর এলাকায় দুটি SBI এটিএম লুঠের অভিযোগ ওঠে। গত ১৯ সেপ্টেম্বর ঘটে ওই দুই ঘটনা। তাতে গ্যাস কাটার ব্যবহার, মহিলাদের পোশাকের বিষয়টিও ছিল। 
পরপর এটিএমে হামলার ঘটনা কি একই গ্যাং ঘটিয়েছে ? সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য সামনে আসেনি। এখনও পর্যন্ত চুরি হওয়া টাকার পরিমাণ এবং অভিযুক্তদের পরিচয় সম্পর্কে কিছুই জানা যায়নি।       

আরও পড়ুন : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে

            

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
AI TV channel: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
Train Late : ট্রেন দেরি করে পৌঁছনোয় প্লেন মিস ! রেলওয়েকে দিতে হল ৬০ হাজার টাকারও বেশি ক্ষতিপূরণ
ট্রেন দেরি করে পৌঁছনোয় প্লেন মিস ! রেলওয়েকে দিতে হল ৬০ হাজার টাকারও বেশি ক্ষতিপূরণ
Uranus Reaches Opposition: আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
আজ রাতের আকাশে দেখা দেবে ইউরেনাস, উজ্জ্বল হয়ে উঠবে, কখন, কীভাবে দেখবেন?
Advertisement

ভিডিও

West Bengal News: স্থায়ীকরণের দাবিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ
Pareshram Das News: ধৃত বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে এবার নির্যাতনের অভিযোগ
Sujit Basu: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর শ্য়ালককে তলব CBI-এর
Tulu Mondal: শনিবার ও মঙ্গলবারের পর আজ ফের সিউড়ি থানায় হাজিরা টুলু মণ্ডলের
Weather Updates: আগামী ২ দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget