এক্সপ্লোর

৫জি করোনা সংক্রমণের কারণ! গুজব থেকে সতর্ক হওয়ার বার্তা নিয়ামক সংস্থার

৫জি থেকে করোনা সংক্রমণের খবর একেবারেই গুজব। জানাল টেলি যোগাযোগ ব্যবস্থার নিয়ামক সংস্থা।

নয়াদিল্লি: ৫জি নেটওয়ার্ক করোনা সংক্রমণের অন্যতম কারণ। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ছে। এবার এই নিয়ে বিবৃতি জারি করল সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। যা ভারতীয় টেলি যোগাযোগ ব্যবস্থার অন্যতম অঙ্গ। বিবৃতিতে তারা উল্লেখ করেছে ৫জি নেটওয়ার্ক থেকে করোনা সংক্রমণের খবর একেবারেই গুজব।

টেলি যোগাযোগ ব্যবস্থার নিয়ামক সংস্থা জানিয়েছে, সোশ্যাল মিডিয়া সহ বেশ কিছু স্থানীয় সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে ৫জি প্রযুক্তির মাধ্যমে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এই বিষয়টি তাদের নজরে এসেছে বলেও জানিয়েছে নিয়ামক সংস্থা। বিবৃতিতে তারা উল্লেখ করেছে, “আমরা প্রত্যেককে জানাতে চাই, এটা নিছক গুজব ছাড়া আর কিছুই নয়। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছি, এই ধরনের খবরে কান দেবেন না।“

সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া ডিরেক্টর জেনারেল এস পি কোচার বলেন, বিশ্বের বহু দেশ ৫ জি নেটওয়ার্কের সুবিধা পাচ্ছে। এই পরিষেবা কোনওরকম সমস্যা ছাড়াই সংশ্লিষ্ট দেশের সাধারণ মানুষ ব্যবহার করছেন। এমন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে, করোনা সংক্রমণ এবং ৫ জি প্রযুক্তির মধ্যে কোনও সম্পর্ক নেই। আমরা গোটা বিষয়টি টেলি যোগাযোগ মন্ত্রককে জানিয়েছি। সাধারণ মানুষের কাছে আমার আবেদন গুজব সম্পর্কে সজাগ থাকুন। ভুয়ো খবরের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করতে পারব।

সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া জানিয়েছে, এখনও পর্যন্ত দেশে ৫ জি ট্রায়াল শুরু হয়নি। এমনকী ৫জি টাওয়ারও নেই। নিয়ামক সংস্থা জানিয়েছে, টেলি পরিষেবা দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রধান মাধ্যম। বিশেষত বর্তমান সময়ে। ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস, অনলাইনে চিকিৎসা পরিষেবাও মিলছে টেলি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমেই। কোনও নির্দিষ্ট সময়ে

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মোকাবিলায় অন্ধ বিশ্বাস এবং ভুয়ো তথ্য থেকে সতর্ক থাকতে বলেছে। তারা স্পষ্ট জানিয়েছে, রেডিওর তরঙ্গ, মোবাইল নেটওয়ার্কের মাধ্যম করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে না। মানুষের জীবনে ৫জি নেটওয়ার্কের প্রভাব ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তারহীন কোনও প্রযুক্তি মানুষের স্বাস্থ্য়ের উপর প্রভাব ফেলতে পারে এমন তথ্য নেই।

 

 

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মহম্মদ ইউনূসকে 'গো ব্যাক' স্লোগান বিমানবন্দরে, 'এখানে কেন এসেছেন ? আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন !'
মহম্মদ ইউনূসকে 'গো ব্যাক' স্লোগান বিমানবন্দরে, 'এখানে কেন এসেছেন ? আমার দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন !'
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget