এক্সপ্লোর

সনিয়ার ‘ঘর’ থেকে করোনাভাইরাস? পুরো গাঁধী পরিবারের মেডিকেল চেক আপ হোক, সংসদে বিজেপি শরিক এমপি-র দাবি

সোস্যাল মিডিয়ায় রাহুল গাঁধীর করোনাভাইরাস নিয়ে পোস্টেরও নিন্দা করে তিনি কটাক্ষ করেন, রাহুল বাড়ির বাইরে বেরচ্ছেন, শুধু সোস্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে উদ্বেগ দেখাচ্ছেন!

নয়াদিল্লি: বিজেপি সঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির (আরএলপি) সাংসদের করোনাভাইরাস সংক্রান্ত মন্তব্যে শোরগোল। লোকসভায় বৃহস্পতিবার তিনি গোল বাঁধালেন। দেশব্যাপী করোনাভাইরাসে সন্দেহজনক সংক্রমণের সংখ্যা বাড়ছে। এই সংক্রমণের সঙ্গে ইতালির সংযোগও মিলেছে। এই পরিপ্রেক্ষিতে হনুমান বেনিওয়াল নামে ওই এমপি বলে বসেন, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ঘর থেকেই করোনাভাইরাস ছড়াচ্ছে কিনা, তদন্ত করে দেখা উচিত। সনিয়া, রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী, তিনজনই সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন বলে জানিয়ে ওঁরা মারণ ভাইরাস ছড়াবেন বলে মন্তব্য করেন বেনিওয়াল। ভারতে আসা ১৪ জন ইতালিয় নাগরিকের দেহে করোনাভাইরাস সংক্রমণ পজিটিভ ধরা পড়েছে। ফলে বেনিওয়ালের কটাক্ষে তীব্র শোরগোলের সূচনা হয়। বেনিওয়াল বলেন, ভারতে যাঁরা করোনাভাইরাস সন্দেহে পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন, তাঁদের ইতালি যোগ আছে। আগেই কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরি দাবি করেছেন যে, তাঁর দলনেতা রাহুল গাঁধী সরকারকে করোনাভাইরাসের সম্ভাব্য বিপর্যয় সম্পর্কে হুঁশিয়ারি দিয়েছিলেন। আমি সরকারকে বলছি, করোনাভাইরাস পরীক্ষা করা হোক গাঁধী পরিবারেরও। কেননা তাঁরা সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। সনিয়া গাঁধীর ঘর থেকে ওই ভাইরাসের উত্পত্তি কিনা, খতিয়ে দেখা উচিত। কংগ্রেস নেতারা তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেন। প্রায় এক ঘন্টা সভা অচল থাকে এ নিয়ে। স্পিকার অবশ্য তাঁর মন্তব্য অনুমোদন করেননি। তবে তা সভার কার্যবিবরণী থেকে বাদ যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে বেনিওয়াল বলেন, কেয়ার করি না। এসব গা সওয়া। আমার উদ্বেগ সনিয়া গাঁধীর স্বাস্থ্য নিয়ে। ওঁরা মেডিকেল চেক আপ করান। সোস্যাল মিডিয়ায় রাহুল গাঁধীর করোনাভাইরাস নিয়ে পোস্টেরও নিন্দা করে তিনি কটাক্ষ করেন, রাহুল বাড়ির বাইরে বেরচ্ছেন, শুধু সোস্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে উদ্বেগ দেখাচ্ছেন! কংগ্রেস সাংসদরা সভার ওয়েলে নেমে বেনিওয়ালের মন্তব্যের নিন্দায় স্লোগান দেন, কাগজ ছিঁড়ে ছুঁড়তে থাকেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে হুলস্থূল, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; তোলপাড় রাঁচি
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Crime News : রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
রাতে বিল্ডিংয়ের ছাদে হাঁটতে গিয়েছিলেন, মহিলাকে শ্বাসরোধ করে যৌন নির্যাতনের অভিযোগ; গ্রেফতার নিরাপত্তারক্ষী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget