এক্সপ্লোর

স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়নকারী আদিবাসী কৃষকের বাড়ি থেকে শস্য সংগ্রহ, কৃষক সুরক্ষা যাত্রা কর্মসূচির সূচনা বিজেপির  

বাঁকুড়ার চতুরডিহি গ্রামের বাসিন্দা, বিভীষণ হাঁসদা। নভেম্বরের প্রথম সপ্তাহে, তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন অমিত শাহ। দু’দিনের মধ্যে, তৃণমূলের তরফে, আদিবাসী সম্প্রদায়ের এই পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল-ডাল, জামাকাপড়, টাকা।

বাঁকুড়া: নভেম্বরে অমিত শাহ তাঁর বাড়িতে দুপুরে খেয়েছিলেন। তাঁর বাড়ি থেকেই শস্য সংগ্রহ করে কৃষক সুরক্ষা যাত্রা কর্মসূচির সূচনা করল বিজেপি। বাঁকুড়ার সেই আদিবাসী কৃষক বিভীষণ হাঁসদা। তাঁর বাড়ি থেকে শস্য সংগ্রহ করে কর্মসূচির শুরু করল জেলা বিজেপি নেতৃত্ব। কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।  পুরোটাই বিজেপির নাটক আক্রমণ শাণিয়েছে রাজ্যের শাসক দল।

বাঁকুড়ার চতুরডিহি গ্রামের বাসিন্দা, বিভীষণ হাঁসদা। নভেম্বরের প্রথম সপ্তাহে, তাঁর বাড়িতে মধ্যাহ্নভোজ করেছিলেন অমিত শাহ। দু’দিনের মধ্যে, তৃণমূলের তরফে, আদিবাসী সম্প্রদায়ের এই পরিবারের হাতে তুলে দেওয়া হয় চাল-ডাল, জামাকাপড়, টাকা। সেই বিভীষণ হাঁসদার বাড়ি থেকে শস্য সংগ্রহ করে এবার বাঁকুড়ায় শুরু হল বিজেপির কৃষক সুরক্ষা যাত্রা।

সোমবার চতুরডিহি গ্রাম থেকে কর্মসূচির সূচনা করে জেলা বিজেপি নেতৃত্ব। বিভীষণ হাঁসদা বলেন, আত্মীয় বাড়িতে এলে যেভাবে আপ্যায়ন করি স্বরাষ্ট্র মন্ত্রীকেও সেভাবেই আপ্যায়ন করেছি। এদিন বিজেপি নেতারা ফের আমার বাড়িতে এসেছিলেন, চাষবাস নিয়ে খোঁজ খবর নিলেন। আমি কৃষক আইনের পক্ষে।

জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় বলেন, এই কর্মসূচি বিভীষণ হাঁসদার বাড়ি থেকে শুরু হলো। এবার এই কর্মসূচি সারা জেলা জুড়েই চলবে। তৃণমূল চোরের দল। বিজেপির কর্মসূচিকে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল। জেলার তৃণমূল জেলা সভাপতি তথা  পঞ্চায়েত প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, ওনারা যে চাল ভিক্ষা নিচ্ছেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া। কৃষক মেরে যতোই এবার নাটক করুক ২০২১ এ মানুষ বুঝিয়ে দেবেন তারা তৃণমূলের সঙ্গেই আছেন।

গত শনিবার পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে ‘কৃষক সুরক্ষা অভিযান’ কর্মসূচি শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত্‍প্রকাশ নাড্ডা। মূস্থলী গ্রামে ৫ কৃষক পরিবারের থেকে শস্য সংগ্রহ করেন তিনি। বিজেপির তরফে জানানো হয়েছে, এই কর্মসূচি অনুযায়ী, ২৪ জানুয়ারি পর্যন্ত রাজ্যের ৪০ হাজার গ্রামে গিয়ে কৃষক পরিবারের সঙ্গে কথা বলবেন বিজেপি কর্মীরা। কৃষকদের থেকে এক মুঠো চাল সংগ্রহ করবেন। বদলে মানুষকে ন্যায় দেওয়ার সংকল্প করবেন। এরপর ২৪ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত, হবে কৃষক ভোজ।

সেরা শিরোনাম

ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
ছাতা মাথায় গলির পথে যাচ্ছিল ৫ বছরের শিশু, আচমকাই ভেঙে পড়ল বাড়ি! CCTV-তে ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
Left Student Organizations : জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি, ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচিতে ৫ বামপন্থী ছাত্র সংগঠনও
Smit Machchhar : মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের
মাথায় 'ক্র্যাশ কুঠার'-এর আঘাত, ভেঙে ঢুকে গিয়েছে খুলি, সৌদিতে কঠিন অস্ত্রোপচার স্মিত মচ্ছরের

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget