এক্সপ্লোর

লকডাউনেও কাটতেই হবে সাঁতার, সিঙ্গাপুরে ৭,০০০ ডলারে সুইমিং পুল ভাড়া করলেন এই ইংরেজ

সিঙ্গাপুরে আংশিক লকডাউন চতুর্থ সপ্তাহে পড়েছে, করোনার প্রকোপ কমাতে তা বাড়ানো হয়েছে ১ জুন পর্যন্ত। বাইরে ঘোরাঘুরি পুরোপুরি বন্ধ, ফলে স্পোর্ট হল বা জিম- কেউ কোথাও যেতে পারছেন না।

সিঙ্গাপুর: লকডাউন চলুক আর না চলুক, সাঁতার কাটতেই হবে। সে জন্য যথেচ্ছ পয়সা খরচে কোনও আপত্তি নেই। তাই মাসে ৭,০৪০ ডলারে একটি সুইমিং পুল ভাড়া করে ফেললেন সিঙ্গাপুর প্রবাসী এক ইংরেজ। লকডাউনের কড়াকড়িতে নিজের অ্যাপার্টমেন্টের সার্বজনীন সুইমিং পুল ব্যবহার করতে পারছিলেন না তিনি। অগত্যা ভাড়া নেওয়া। ভদ্রলোক প্রথমে চেয়েছিলেন, সিঙ্গাপুরের দক্ষিণ উপকূলে সেন্তোসা কোভে এলাকায় ৩০ মিলিয়ন সিঙ্গাপুরিয়ান ডলারের গোটা বাংলোটি লিজ নিতে। কিন্তু তাহলে মাসে গুণতে হত ৩০,০০০ সিঙ্গাপুরী ডলার, যা তাঁর পক্ষেও বেশ বেশি। যে সংস্থা তাঁর জন্য এই বাংলো জোগাড় করে তার এজেন্ট তাঁকে প্রশ্ন করেন, তাঁর এখনকার অ্যাপার্টমেন্টে কি জায়গার অভাব, নতুন বাংলো খুঁজছেন কেন? জবাবে তিনি বলেন, আর কিছু না, তিনি শুধু সুইমিং পুল ব্যবহার করতে চান! সিঙ্গাপুরে আংশিক লকডাউন চতুর্থ সপ্তাহে পড়েছে, করোনার প্রকোপ কমাতে তা বাড়ানো হয়েছে ১ জুন পর্যন্ত। বাইরে ঘোরাঘুরি পুরোপুরি বন্ধ, ফলে স্পোর্ট হল বা জিম- কেউ কোথাও যেতে পারছেন না। কারণ ছাড়া রাস্তায় বার হলে বসছে জরিমানা, এমনকী জেলও হচ্ছে, সাসপেন্ড করা হচ্ছে ওয়ার্ক পারমিট। কিন্তু যেহেতু ওই ব্রিটিশ শুধু পুলটি ব্যবহার করতে চান, তাই এজেন্ট ভদ্রলোক বাংলো মালিকের সঙ্গে একটি বোঝাপড়ায় আসেন। ঠিক হয়, দুটি শর্তে তিনি শুধু পুল ও বাগান ভাড়া নিতে পারবেন। প্রথমত, ভাড়া দেওয়া হবে ৩ মাসের জন্য ও দ্বিতীয়ত, যদি অন্য কেউ গোটা বাংলো ভাড়া নিতে চান, তবে এই চুক্তি বাতিল করা হবে। রবিবার এ নিয়ে চুক্তি সই করেছেন তাঁরা। বাড়িটিতে সদর দরজা দিয়ে ঢোকা সম্ভব নয়। তাই ওই ব্যক্তি ও তাঁর পরিবার ভেতরে ঢুকছেন পাশের একটি দরজা দিয়ে। এ ধরনের বাগান ও পুল ভাড়া চেয়ে আরও অনুরোধ এসেছে বলে ওই এজেন্ট জানিয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Plane Crash: ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
ডোনাল্ড ট্রাম্পের রিসর্টের কাছেই ভেঙে পড়ল বিমান, সওয়ার ৯ জনেরই মৃত্যু
Kolkata Fire Incident: মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget