এক্সপ্লোর

অক্ষয় কুমারের উপার্জন কত জানেন? শুধু ছবি নয়, আর কী কীভাবে তিনি কোটি কোটি টাকা রোজগার করেন, দেখে নিন

অক্ষয়ের ব্র্যান্ড ভ্যালু ৭৪২ কোটি টাকা। তাঁর প্রিন্ট ও ডিজিটাল বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও সোশ্যাল মিডিয়া প্রমোশনাল পার্টনারশিপ থেকে এই উপার্জন হয়। বিজ্ঞাপনের কাজে দিন পিছু ২-৩ কোটি টাকা রোজগার করেন তিনি। এখন তিনি ৩০টি ব্র্যান্ডের মুখ।

মুম্বই: প্রতি বছর তিন থেকে চারটে হিট ছবি দেন অক্ষয় কুমার। বলিউড সব থেকে বেশি ভরসা করে তাঁর ওপরেই। এক বছরে ৭০০ কোটি টাকা উপার্জন করেছে তাঁর ছবি। পঞ্চাশের ওপর বয়স হয়ে গেলেও অক্ষয়ের জীবনশৈলী অত্যন্ত স্বাস্থ্যকর, ভোরের আগে বিছানা ছাড়েন, নিয়মিত শারীরিক কসরত করেন, শ্যুটিংয়ে ঠিক সময় আসার ক্ষেত্রেও তিনি অসাধারণ নিয়মনিষ্ঠ। এই বয়সেও বলিউডের অন্যতম ফিট অভিনেতা তিনি। এক সময় নানা কাজ করে পেট চালাতেন অক্ষয়। ওয়েটার ছিলেন, মার্শাল আর্ট শেখাতেন, এমনকী গয়নাও বেচেছেন। কিন্তু তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে বলিউড। এখন তিনি গোটা বিশ্বের অভিনেতাদের তালিকায় উপার্জনের ক্ষেত্রে চতুর্থ স্থানে আছেন। এর কারণ প্রতি বছর নিয়ম করে একাধিক হিট ছবি দিয়ে যাওয়া। ফোর্বস বলছে, প্রতি ছবি থেকে তিনি ৩৫ থেকে ৭৫ কোটি টাকা উপার্জন করেন। এছাড়া রয়েছে তাঁর নিজস্ব প্রযোজনা সংস্থা ও অন্যান্য বিনিয়োগ। ফোর্বস-এর হিসেব অনুযায়ী ২০১৯-এর অক্টোবরে অক্ষয়ের সম্পত্তির আর্থিক মূল্য ছিল প্রায় ৫০০ কোটি টাকা। এবার দেখে নেওয়া যাক কী কীভাবে এত টাকা উপার্জন করেন অক্ষয়। তিনি সংখ্যাতত্ত্বে বিশ্বাস করেন, ৯ সংখ্যার ওপর বিরাট বিশ্বাস। ২০১৮ সালে তিনি ছবি প্রতি ২৭ কোটি টাকা নিয়েছিলেন, তাতে একাধিক ৯ আছে বলে। গত বছর সেই ফি বেড়ে দাঁড়ায় ছবি প্রতি ৫৪ কোটি টাকা, তাও ৯-এর গুণিতক। কিছু কিছু ক্ষেত্রে তিনি ফি নেন না, তবে ছবির লভ্যাংশ দাবি করেন। রুস্তম-এর জন্য যেমন লাভের ৫০ শতাংশ নিয়েছিলেন তিনি। অক্ষয়ের ব্র্যান্ড ভ্যালু ৭৪২ কোটি টাকা। তাঁর প্রিন্ট ও ডিজিটাল বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও সোশ্যাল মিডিয়া প্রমোশনাল পার্টনারশিপ থেকে এই উপার্জন হয়। বিজ্ঞাপনের কাজে দিন পিছু ২-৩ কোটি টাকা রোজগার করেন তিনি। এখন তিনি ৩০টি ব্র্যান্ডের মুখ। অক্ষয়ের দুটি প্রযোজনা সংস্থা আছে- হরি ওম এন্টারটেনমেন্ট ও গ্রেজিং গোট পিকচার্স। যে সব চিত্রনাট্য অক্ষয় পছন্দ করেন সাধারণত সেগুলিই তাঁর সংস্থাদুটি প্রযোজনা করে। অর্থাৎ বক্স অফিসে উপার্জনের একটা বিরাট অংশ যার তাঁর পকেটে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
আজ ফলতার ফল ঘোষণা ! লড়াইয়ে নেই জাহাঙ্গির, এই বিধানসভা কেন্দ্রে জিতবেন কে ?
Bulldozer Action: কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ, জাভেদ খানের ছেলের ২টি বেআইনি নির্মাণ, পুরসভায় বুলডোজার চলছে সবেতেই
কসবায় সোনা পাপ্পুর বেআইনি নির্মাণ, জাভেদ খানের ছেলের ২টি বেআইনি নির্মাণ, পুরসভায় বুলডোজার চলছে সবেতেই
BJP News: ‘ইয়েস স্যর’ বা ‘ইয়েস ম্যাম’ নয়,স্কুলে নাম ডাকলে ‘জয় শ্রীরাম’ বলা উচিত পড়ুয়াদের, সুপারিশ এই বিজেপি বিধায়কের…
‘ইয়েস স্যর’ বা ‘ইয়েস ম্যাম’ নয়,স্কুলে নাম ডাকলে ‘জয় শ্রীরাম’ বলা উচিত পড়ুয়াদের, সুপারিশ এই বিজেপি বিধায়কের…
Arms Recovered: মাছের ভেড়ি থেকে অস্ত্র উদ্ধার, মিলল ৩ টি বন্দুক, ২০ টি কার্তুজ , ১.৫ কেজি বারুদ, বোমা বাঁধার সুতলি
মাছের ভেড়ি থেকে অস্ত্র উদ্ধার, মিলল ৩ টি বন্দুক, ২০ টি কার্তুজ , ১.৫ কেজি বারুদ, বোমা বাঁধার সুতলি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget