এক্সপ্লোর

এবার ফ্রান্সে গির্জায় ছুরি হামলা, মুণ্ডচ্ছেদ মহিলার, হত আরও ২, জখম বহু

ক্লাসে অবাধ বাক স্বাধীনতা নিয়ে পড়ানোর সময় হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র দেখানোর ‘অপরাধে’ চেচেন বংশোদ্ভূত এক যুবক প্যারিসে স্যামুয়েল পেটি নামে শিক্ষকের মাথা কেটে নেয়। তবে নিসের ছুরি হামলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে,তা এখনও জানা যায়নি।

প্যারিস: প্য়ারিসের শহরতলিতে গলা কেটে শিক্ষক হত্যার রেশ কাটতে না কাটতেই ফ্রান্সে ছুরি হামলায় মুণ্ডচ্ছেদ মহিলার। নিহত আরও ২। ফ্রান্সের নিসে শহরে এক গির্জায় এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। শহরের মেয়র ক্রিশ্চিয়ান এসট্রসি ছুরি হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ট্যুইট করেছেন, শহরের নত্রে দাম গির্জার ভিতরে বা তার কাছেই ছুরি নিয়ে চড়াও হয় হামলাবাজ। তাকে আটক করেছে পুলিশ। তিনজনের মৃত্যু ও একাধিক লোকের জখম হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। তাদের একটি সূত্রেই বলা হয়েছে, এক মহিলার মাথা কাটা হয়েছে। ফরাসি রাজনীতিক মেরি লি পেনও হামলায় মস্তক ছিন্ন হওয়ার কথা জানিয়েছেন। ফ্রান্সের সন্ত্রাসবাদ দমন প্রসিকিউটরের দপ্তর জানিয়েছে, তাদের হামলার তদন্ত করতে বলা হয়েছে। স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ ওই গির্জা ঘিরে রেখেছে। শহরের মূল শপিং কেন্দ্রের কাছেই ওই গির্জা। ক্লাসে অবাধ বাক স্বাধীনতা নিয়ে পড়ানোর সময় হজরত মহম্মদের ব্যঙ্গচিত্র দেখানোর ‘অপরাধে’ চেচেন বংশোদ্ভূত এক যুবক প্যারিসে স্যামুয়েল পেটি নামে শিক্ষকের মাথা কেটে নেয়। তবে নিসের ছুরি হামলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে,তা এখনও জানা যায়নি। মুসলিমরা যাকে ধর্মদ্রোহিতা বলে দেখে, সেই পয়গম্বরকে নিয়ে ব্যঙ্গচিত্র দেখানোর সঙ্গে এর কোনও যোগ আছে কিনা, তাও এখনও পরিষ্কার নয়। পেটির মৃত্যুর পরও ফরাসি কর্তৃপক্ষ মহম্মদের কার্টুন প্রকাশের অধিকারের সমর্থনে সওয়াল করেছে। দেশের অনেক সাধারণ নাগরিকও এই অধিকারের পক্ষে সরব। নিহত শিক্ষকের প্রতি সহমর্মিতা প্রকাশ করে দেশে মিছিল,সভা হচ্ছে। তাতে পয়গম্বরের কার্টুন প্রদর্শনও করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: খোঁজ মিলল হাওড়ার শ্যুটার দময়ন্তী সেনের, কেমন আছেন তিনি?
খোঁজ মিলল হাওড়ার শ্যুটার দময়ন্তী সেনের, কেমন আছেন তিনি?
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Sonam Wangchuk Breaking : বড় খবর ! যন্তরমন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরাল পুলিশ
বড় খবর ! যন্তরমন্তর থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরাল পুলিশ
Madan on Kunal : 'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের
'মনে হচ্ছে কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদনের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget