এক্সপ্লোর

নির্ভয়াকাণ্ডের তিন দোষী মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ চেয়ে এবার আন্তর্জাতিক ন্যয়বিচার আদালতে, মুকেশের সব আইনি সুরাহার রাস্তা ফেরত চেয়ে পেশ করা আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

যদিও দুটি দেশের মধ্যে বিবাদ, বিরোধ নিরসনই আইসিজের কাজ। নির্ভয়া ধর্ষণ, খুনে দোষীদের আবেদনের ব্যাপারে তাদের কোনও ভূমিকাই নেই।

নয়াদিল্লি: মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ চেয়ে আন্তর্জাতিক ন্যয়বিচার আদালতে (আইসিজে) আবেদন করল নির্ভয়াকাণ্ডের তিন দোষী অক্ষয় সিংহ, পবন গুপ্তা, বিনয় শর্মা। গত ৫ মার্চ নিম্ন আদালত জানায়, ২০ মার্চ ভোর পাঁচটায় ফাঁসিতে ঝোলানো হবে ২০১২-র ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের প্যারামেডিকেল ছাত্রীর চার ধর্ষণকারী মুকেশ সিংহ (৩২), পবন গুপ্তা (২৫), বিনয় শর্মা (২৬), অক্ষয় সিংহ (৩১)। যদিও দুটি দেশের মধ্যে বিবাদ, বিরোধ নিরসনই আইসিজের কাজ। নির্ভয়া ধর্ষণ, খুনে দোষীদের আবেদনের ব্যাপারে তাদের কোনও ভূমিকাই নেই। এদিন মুকেশের একটি আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। সে শীর্ষ আদালতে বলেছিল, তার আগের আইনজীবীরা তাকে বিপথে চালিয়েছে। তাই সে চাইছে, তার যেসব আইনি সুরাহা পাওয়ার পথ আছে, সব জিইয়ে তোলা অর্থাত্ তাকে ফিরিয়ে দেওয়া হোক। বিভিন্ন আদালতের আগের দেওয়া সব নির্দেশ, তার প্রাণভিক্ষার পিটিশন যে রাষ্ট্রপতি খারিজ করেছেন, সব খারিজ করা হোক। তার আইনজীবী মনোহরলাল শর্মা বলেন, আদালতের পুরো প্রক্রিয়াই চালানো হয়েছে জালিয়াতির ভিত্তিতে। তার প্রাক্তন আইনজীবীর উচিত ছিল, কিউরেটিভ পিটিশন দায়ের করার জন্য অন্তত তিন বছর অপেক্ষা করা। কিন্তু শীর্ষ আদালত তার যুক্তি মানেনি, বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এই মামলায় তার রিভিউ পিটিশন, কিউরেটিভ পিটিশন, দুটোই খারিজ হয়ে গিয়েছে, তাই তার এখনকার আবেদন গ্রহণযোগ্য নয়। প্রসঙ্গত, নির্ভয়া ধর্ষণকারীদের মৃত্যু পরোয়ানা এপর্যন্ত তিনবার স্থগিত হয়ে গিয়েছে তারা আইনি রক্ষাকবচগুলি একে একে প্রয়োগ করে গোটা প্রক্রিয়ায় দেরি করিয়ে দেওয়ায়। নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হওয়ার পর তিহার জেল কর্তৃপক্ষ উত্তরপ্রদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত আবেদন পাঠায় ফাঁসির জন্য পবন জহ্লাদকে চেয়ে। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, পবন এসে নকল ফাঁসির মহড়া দেবেন। চার অপরাধীর মধ্যে মুকেশ, পবন ও বিনয় যার যার পরিবারের লোকজনের সঙ্গে শেষবারের মতো দেখা করে ফেলেছে। কর্তৃপক্ষ অক্ষয়ের পরিবারকেও চিঠি দিয়েছে ফাঁসির আগে তার সঙ্গে তাদের শেষ সাক্ষাতের দিনক্ষণ স্থির করার ব্যাপারে। তাদের পরিবারের সঙ্গে নির্ধারিত সাপ্তাহিক বৈঠকও বন্ধ করা হয়নি।

সেরা শিরোনাম

PM SVANidhi: রাস্তার ছোট ব্যবসায়ীদের জন্য সরকারি ঋণের সুযোগ, মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন, জানেন পিএম স্বনিধি সম্পর্কে?
রাস্তার ছোট ব্যবসায়ীদের জন্য সরকারি ঋণের সুযোগ, মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন, জানেন পিএম স্বনিধি সম্পর্কে?
Gyanesh Kumar: ‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
Social Media Regulation: ১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
১৮ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়ায় নতুন নিয়ম? কেন্দ্রকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget